শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কুলাউড়ার বরমচাল স্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

জার্মান-বাংলা অনলাইন:
কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সাথে ঢাকা-চট্র গ্রামের সাথে ট্রেন যোগাযোগ আড়াই ঘন্টা বন্ধ ছিলো।

(২৯ ডিসেম্বর) রোববার সকাল আনুমানিক সোয়া ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়,ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা থেকে আখাউড়াগামী মালবাহী একটি ট্রেন সার নিয়ে যাওয়ার পথে সকাল ১১ টার দিকে বরমচাল স্টেশন অতিক্রম করার সময় আউটার সিগন্যাল এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে শুধু ট্রেন যোগাযোগের পাশাপাশি কুলাউড়া-ব্রাহ্মণবাজার-ফেঞ্চুগঞ্জ সড়ক যোগাযোগও বন্ধ ছিলো। ৩ ঘন্টা পর ট্রেনের বগি সরিয়ে কুলাউড়া জংশন স্টেশনে আনার পর দুপুর ২: ১০ মিনিটে সড়ক যোগাযোগ চালু হয়।

এই দূর্ঘটনার ফলে মাইজগাঁও স্টেশনে আটকা পড়ে চট্রগ্রামগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন এবং কুলাউড়া স্টেশনে আটকা পড়ে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেন ও সুরমা মেইল, এছাড়াও আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী কুশিয়ারা ট্রেন আটকা পড়ে। এতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

বরমচাল স্টেশন মাস্টার কাজল মাহমুদ জানান,দূর্ঘটনায় আড়াই থেকে ৩শ স্লিপার ক্ষতিগ্রস্থ হয়। কুলাউড়া উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে। আরও ৩-৪ ঘন্টা পর ট্রেন লাইন চালু হওয়ার সম্ভবনা রয়েছে।
কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কর্তব্যরত স্টেশন মাষ্টার মুহিদুর রহমান জানান, দূঘটনা কবলিত মালবাহী বগি রিলিপ ট্রেন গিয়ে উদ্ধার করে কুলাউড়া স্টেশনে নিয়ে আসলে প্রায় আড়াই ঘন্টা পর ঢাকা-সিলেট ও চট্রগ্রাম রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD