শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্টঃ কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন।

শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পৃথক চারটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, পথচারী ও চালকদের অসতর্কতার কারণে এসব দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গৌরীপুরে চট্টগ্রামগামী একটি বাস এক পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে এক পথচারী নিহত হন। এ সময় পুকুরের পানিতে ডুবে নিহত হন বাসের দুই যাত্রী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন।

নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার বাসযাত্রী নুরুন্নেসা ও সাগর। তবে বাসচাপায় প্রাণ হারানো পথচারীর পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলয়টগঞ্জ এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে বাসের সুপারভাইজার ফয়সাল এবং হেলপার মানোয়ার গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান তারা।

অপরদিকে, মহাসড়কের কুমিল্লার কোরপাই এলাকায় চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন।

পাশাপাশি কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লেগুনার চাপায় নিহত হন এক পথচারী। পৃথক এসব ঘটনায় মোট ১০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট থানা পুলিশের কর্মকর্তা এসব দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD