শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হামলা:আহত তিন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৩ জুলাই, ২০১৯

শামীম খাঁন,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ও প্রতিবাদ করায় এক গৃহবধূ ও শিশু সহ ৩ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে বদর উদ্দিন ও তার ভাই খবির।

এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ উপজেলার শ্যামকুড় ইউপির তালসার গ্রামের বদর উদ্দিন বিশ্বাসের ছেলে হাসিবুর রহমান (৪৫) একই গ্রামের সালেহা খাতুন (৩৫ ছদ্মনাম) কে বিভিন্ন সময় যৌন হয়রানি ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার কুপ্রস্তাবে ঐ গৃহবধু রাজি না হওয়ায় এবং এর প্রতিবাদ করলে  সোমবার সকালে হাসিবুর ও তার ভাই খবির গৃহবধূর বাড়ীতে প্রবেশ করে তাকে বেদম মারপিট করে।

এ সময় হাসিবুরের স্ত্রীও মারপিটে যোগ দেয়। তারা শীলপাটা দিয়ে ভিকটিমের মাথায় আঘাত করে। এ সময় ভিকটিমের ননদ খালেদা খাতুন (৪৫) ও ভিকটিমের শিশু পুত্র শরিফ (১৪) ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করে রক্তাক্ত জখম করে। সাথে সাথে তার স্বামী ও পরিবারের লোকজন জানতে পেরে মাঠ থেকে বাড়ী এসে দ্রত তাদেরকে মহেশপুর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে গৃহবধুর স্বামী বাদী হয়ে মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান উক্ত ঘটনায় ভৈরবা ফাঁড়ী পুলিশকে তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ভৈরবা ফাঁড়ীর ইনচার্জ এসআই আলী আকবর জানান, এ এস আই রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উক্ত ভিকটিমকে মারপিট করা হয়েছে বলে তিনি শিকার করেন। তিনি আরো বলেন বিষয়টি ওসি কে জানানো হয়েছে পরবর্তী পদক্ষেপ তিনি নিবেন। মহেশপুর হাসপাতালে ভর্তি অবস্থায় ভিকটিম যৌন হয়রানির কথা শিকার করেন এবং বিচারের দাবী করেন।

এদিকে রোগীর অবস্থা অবনতি হওয়ায় মহেশপুর হাসপাতাল থেকে একজনকে যশোর মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন গৃহবধূকে অন্যায়ভাবে মারপিট করা হয়েছে এব্যাপারে অবশ্যই বিচার হওয়া উচিত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD