শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কিশোরীকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগে আটক ৪

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯

আসাদুজ্জামান,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার এক কিশোরীকে নিখোঁজের প্রায় চার মাস পর ক্ষত বিক্ষত অবস্থায় চট্টগ্রামের কালূঘাট ব্রিজের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। রাহেনা আক্তার (১৯) নামে ওই কিশোরী চানন্দী ইউনিয়নের চর নঙ্গোলিয়া গ্রামের এনায়েত উল্যার মেয়ে। ভিকটিমের অভিযোগ, অনৈতিক কাজে রাজি না হওয়ায় এসিড দিয়ে তার শরীর ঝলসে দেয়া হয়েছে। চিকিৎসা না করায় তার শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। উদ্ধারের পর সোমবার (০৪ ফেব্রæয়ারি) সন্ধ্যায় তাকে প্রথমে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

এ ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, সদর উপজেলার দেবীপুর গ্রামের মিজানুর রহমান সুমন, তার স্ত্রী আলেয়া বেগম, হাকিমপুর গ্রামের আবদুর রহমানের ছেলে সাহাব উদ্দিন(৩৮) ও হাতিয়ার জামাল জামাল উদ্দিনের মেয়ে রিনা আক্তার(২৫)।

ওই কিশোরীরর মা শামছুন নাহার অভিযোগ করেন, চার মাস আগে প্রতিবেশী জামাল উদ্দিনের মেয়ে রিনা আক্তার বাড়িতে এসে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে রাহেনাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। রোববার গভীর রাতে চট্টগ্রামের কালুরঘাট ব্রিজের নিচ থেকে মূমুর্ষ অবস্থায় রাহেনাকে উদ্ধার করে এক ব্যক্তি মুঠোফোনে বাড়িতে খবর দেয়। এরপর তারা রাহেলাকে এনে নোয়াখালী এনে হাসপাতালে ভর্তি করেন।
রাহেনা জানায়, রিনা আক্তার তাকে বাড়ি থেকে মাইজদীতে আলেয়ার বাসায় রেখে অনৈতিক কাজের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় এসিড মেরে তার শরীর ঝলসে দেয়। রোববার রাতে তাকে চট্টগ্রামের কালুরঘাট ব্রিজের পাশে নিয়ে ফেলে দেয়।

নির্যাতিতা রাহেনা জানান, তাকে রড দিয়ে পিটিয়ে পুরো শরীরে আঘাত করা হয়। মুখের ভেতর ওপরের পাটির বেশ কয়েকটি দাঁত তুলে ফেলা হয়। তারপরও তিনি অনৈতিক কাজে রাজি না হওয়ায় গত প্রায় ৮-১০ দিন আগে রাতের বেলায় তার শরীরে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। এতে তার বুক, পেট, পিটসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে ঝলসে যাওয়া শরীরের অংশ থেকে পঁচন ধরলে তাকে বাসযোগে চট্টগ্রাম নিয়ে কালুরঘাট এলাকার একটি ব্রিজের নিচে ফেলে আসা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, মেয়েটির শরীরে এসিড বা ক্যামিকেল জাতীয় দ্রব্য নিক্ষেপ করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ব্যপারে ওই কিশোরীর ভাই জাকের হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তদের চার জনকে আটক করেছে পুলিশ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD