শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কিশোরগঞ্জ-১ আসনে প্রয়াত আশরাফের বোন লিপিই সম্ভাব্য এমপি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯

এ. এম উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি:
সৈয়দা জাকিয়া নূর লিপি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে এবং আওয়ামী লীগের প্রয়াত সভাপতিমন্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন। সৈয়দ আশরাফুল ইসলামের আসনে ক্ষমতসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেনসৈয়দা জাকিয়া নূর লিপি।
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম অসুস্থ অবস্থায় কিশোরগঞ্জ-১ আসনে নির্বাচিত হলেও শপথ গ্রহণের আগেই গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ অবস্থায় আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০ ফেব্রæয়ারি মনোনয়ন প্রত্যাহার ও ১১ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত আছে।
কিশোরগঞ্জ-১ আসনের নির্বাচনে জাতীয় পার্টির মো. মোস্তাইন বিল্লাহ ও গণতন্ত্রী পার্টির অ্যাডভোকেট ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলনের মনোনয়নপত্র বাছাইয়ের পর তা বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। শুধু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী আজ দুপুর ১২টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হয়। রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রার্থী ও তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই করা হয়।
রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তাইন বিল্লাহ মনোনয়নপত্রে নিজেকে স্বশিক্ষিত হিসেবে উল্লেখ করলেও ভোটার তালিকার তথ্যে উত্তীর্ণ হিসেবে উল্লেখ ছিল। এ গড়মিলের কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। অপরদিকে প্রদত্ত হলফনামায় স্বাক্ষর না থাকায় গণতন্ত্রী পার্টির প্রার্থী অ্যাডভোকেট ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
তবে বাতিল হয়ে যাওয়া দুই প্রার্থী জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাইন বিল্লাহ ও গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন উভয়েই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকায় নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD