শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কায়বার চেয়ারম্যান বিরুদ্ধে যুবককে গুম করার অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:শার্শার কায়বা ইউনিয়ন চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুর বিরুদ্ধে মহিবুল নামের এক যুবককে গুম করার অভিযোগ পাওয়া গেছে।
গুম হওয়া যুবক মহিবুল উপজেলার কায়বা গ্রামের শুকুর আলী ধোবেন ছেলে।এঘটনায় মহিবুলের পিতা ছেলের টেনশনে স্ট্রোক করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

জানা গেছে, যশোরের শার্শা উপজেলার কায়বা গ্রামের এক গ্রাম্য মাতবরের মেয়ে পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সাতপোতা গ্রামের জনৈক ইব্রাহীমের সাথে শুক্রবার অনৈতিক কাজে লিপ্ত হয়।অনৈতিক কাজের এই ভিডিওটি করে কায়বা গ্রামের শুকুর আলী ধোবনের ছেলে মহিবুল।

আর এটাই মহিবুলের কাল হয়েছে অনৈতিক কাজের ভিডিও করা। গ্রাম্য মাতবররা অসামাজিক কাজের বিচার না করে উল্টো মহিবুলের উপর দোষারোপ করে।আর সে এই অসামাজিক কাজের ভিডিও করেছে কেন বলে চাপ প্রয়োগ করে এবং মহিবুলের পরিবারের কাছে চেয়ারম্যান টিংকুর ক্যাডাররা ২ লাখ টাকা চাঁদা দাবী করে।
দাবীকৃত টাকা না দেওয়ায় শুক্রবার সন্ধ্যায় চেয়ারম্যান টিংকুর পোষ্য ক্যাডার দাউদ, ভাবলু রফিকুল সহ ১০ / ১২ জন দূর্বত্ত মহিবুলকে বাড়ি থেকে ধরে নিয়ে আসে চেয়ারম্যান টিংকুর কাছে।এর পর থেকে মহিবুলকে আর না পাওয়া যাওয়ায় তার পরিবারের অভিযোগ, চেয়ারম্যান টিংকুর ক্যাডারদের দাবীকৃত ২ লাখ টাকা না দেওয়ায় মহিবুলকে গুম করা হয়েছে।

মহিবুলের মা মাছুরা খাতুন জানান, আমার ছেলে মহিবুলকে শুক্রবার সন্ধ্যায় চেয়ারম্যান টিংকুর কাছে নিয়ে যাচ্ছি বলে দাউদ, ভাবলু ও রফিকুল সহ ১০/ ১২ জন লোক জোর করে ধরে নিয়ে যায়। চেয়ারম্যান টিংকুই আমার ছেলেকে গুম করে রেখেছে।

এবিষয়ে গ্রাম্য মাতব্বর দাউদ বলেন, আমি কিছু বলবো না, চেয়ারম্যান টিংকু সবই জানে।
মহিবুলের গুম হওয়ার বিষয়ে অভিযুক্ত শার্শার কায়বা ইউনিয়নের চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ছেলেটিকে নিয়ে আসার পর তাকে দাউদের মাধ্যমে থানায় পাঠিয়েছি। পুলিশের কাছে দেওয়ার পর আমার দায় দায়িত্ব শেষ হয়ে গেছে।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, থানায় কোন ছেলেকে কেউ হস্তান্তর করেনি এবং আমরা কাউকে কারো কাছ থেকে বুঝেও নেইনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD