গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভোক্তা অধিকার আইন অমান্য করে বেশি দামে পণ্য বিক্রি করার অপরাধে আট ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা নগদ আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মোসাঃ ইসমত আরা।
২০ মার্চ শুক্রবার দুপুরে উপজেলা সদর, খোদাদিয়া ও রাওনাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
কাপাসিয়া সদর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী বিল্লালকে ৫০ হাজার টাকা, কমল ও দুলালকে ৩ হাজার করে ৬ হাজার, সিদ্দিকুর রহমানকে ২ হাজার, শফিকুলকে ৫ হাজার, খোদাদিয়া বাজারের প্রদীপকে ২ হাজার, রাওনাট বাজারের পেঁয়াজ ব্যবসায়ী বাবুলকে ১০ হাজার, বেকারি মালিক রফিকুলকে ৫ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা নগদ আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ সাদিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা বলেন, বাজারের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অতঙ্কিত না হয়ে সচেতনতার মাধ্যমে পরিশ্রিতি নিয়ন্ত্রণ করতে হবে।