শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কানে শুনতে পাচ্ছেন না ‘র‌্যাগিংয়ের শিকার’ জাবি শিক্ষার্থী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ মার্চ, ২০১৯
জাবি

জার্মান-বাংলা ডেস্ক:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই বছর আগে ‘র‌্যাগিংয়ের শিকার’ এক শিক্ষার্থী ঠিকমতো কানে শুনতে পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মো. রাজন মিয়া ৪৫তম ব্যাচের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিংয়ের এ অভিযোগ আনেন। গত শনিবার তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী সাকিব জামান। রাকিব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানার অনুসারী ও সাকিব সাধারণ সম্পাদক আবু সুফিয়ানের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

অভিযোগকারী ও অভিযুক্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র।

হলের আবাসিক শিক্ষার্থীরা বলেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৪৬তম ব্যাচ) ক্লাস শুরু হয় ২০১৭ সালের ৯ মার্চ। ক্লাস শুরুর দিনই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা হলের ‘গণরুমে’ ওঠেন। হলের আবাসিক শিক্ষার্থীরা বলেন, সে সময় প্রতিদিন রাত ১১টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওপর নানা রকম নির্যাতন চালাতেন ৪৫তম ব্যাচের শিক্ষার্থীরা।রাজনের সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, ২০১৭ সালের ৭ মে মীর মশাররফ হোসেন হলের গনরুমে র‌্যাগিং চলছিল। সেদিন রাজন মিয়াকে পরপর পাঁচ–ছয়টি থাপ্পড় দেন রাকিব হাসান। রাজন এ সময় তাঁকে আর থাপ্পড় না দেওয়ার অনুরোধ করেন। পরে সাকিব জামান তাঁকে আরও ছয়-সাতটি থাপ্পড় দেন। এতে অজ্ঞান হয়ে যান রাজন। পরে রাজনের সহপাঠীরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। এনাম মেডিকেলের চিকিৎসক জানান, তাঁর বাঁ কানের পর্দা ফেটে গেছে। শিগগিরই অস্ত্রোপচার করাতে হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাকিব হাসান বলেন, ‘সে সময় গণরুমে যাইতাম ঠিকই। কিন্তু কারও গায়ে হাত তুলেছি বলে মনে পড়ে না।’

শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, ‘প্রথম বর্ষের শিক্ষার্থীরা ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকেন না। সে সময় কেউ কিছু করে থাকলে তার দায়ভার ছাত্রলীগ নেবে না।’ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। কাজ চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD