শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কানাডার টরেন্টোতে গাড়ি হামলায় নিহত ৯

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮
  • বিদেশ ডেস্ক

কানাডার টরেন্টোতে পথচারীদের ওপর গাড়ি হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ১৬ জন গুরুতর আহত হয়েছে। এর আগে হামলাকারী গাড়ির চালককে আটক করা হয়। টরেন্টোর ডেপুটি চিফ পিটার ইউয়েন হতাহতের সংখ্যা জানিয়ে বলেন, ‘এ ঘটনায় একটি বিস্তারিত তদন্ত করা হবে’।

কানাডার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজ এ খবর জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম আলেক মিনাসিয়ান। তবে পরিচয় জানার সূত্র উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, হামলাকারী কোনও সংগঠিত জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত নয়।

কানাডার জননিরাপত্তা মন্ত্রী রালফ গোদালে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘তদন্ত চলায় এখন আর কোনও বিষয়ে নিশ্চিত তথ্য দেওয়া সম্ভব নয়। পুলিশ অবশ্যই তাদের বিস্তারিত তদন্ত করবে। আসলে কী ঘটেছে আর কেন ঘটেছে তা খুঁজে বের করার চেষ্টা করা হবে’।

পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়, স্থানীয় সময় দুপুর দেড়টার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) দিকে টরেন্টোর ইয়োনগি সড়কে এ ঘটনা ঘটনা ঘটে। ওই সময় পথচারীরা রাস্তা পার হওয়ার জন্য একটি ক্রসিংয়ে দাঁড়িয়ে ছিল। হামলার পর ক্যাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যায়। তবে তার কিছুক্ষণের মধ্যে গাড়িসহ হামলাকারীকে আটক করা হয়।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে তিনি এই ঘটনার কথা শুনেছেন বলে জানান। ওই সময় তিনি বলেন, ‘আক্রান্ত সবার জন্য আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে।’ ট্রুডো এ ঘটনা নিয়ে পরে কথা বলবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD