শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

কানাডায় নিখোঁজের ৪ দিন পর মিলল ভারতীয় ছাত্রীর মরদেহ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

কানাডার অটোয়ায় নিখোঁজ হওয়ার চার দিন পর ভানশিকা নামে এক ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অটোয়ায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। খবর এনডিটিভির।

স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

পাঞ্জাবের ডেরা বাসির বাসিন্দা ভানশিকার বাবা আম আদমি পার্টির (আপ) নেতা ও বিধায়ক কুলজিৎ সিং রানধাওয়ার ঘনিষ্ঠ সহযোগী দেবেন্দর সিং। প্রায় আড়াই বছর আগে ডিপ্লোমা কোর্সে পাড়ার জন্য অটোয়ায় যান তিনি।

হিন্দি কমিউনিটির পক্ষ থেকে অটোয়া পুলিশ সার্ভিসকে লেখা অভিযোগ অনুযায়ী, গত ২৫ এপ্রিল ভানশিকা একটি ভাড়া বাসা খুঁজতে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। ভানশিকার ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এমনকি তিনি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাতেও অনুপস্থিত ছিলেন, যা ছিল তার স্বভাবের বিপরীত।

গণমাধ্যমের খবরে জানা গেছে, ভানশিকার মরদেহ একটি সৈকতে পাওয়া গেছে। তবে তার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত করছে এবং পরিবার এই ঘটনায় কোনো অস্বাভাবিকতা থাকতে পারে বলে সন্দেহ করছে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, তারা শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে। এই ঘটনায় কানাডার ভারতীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD