শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

কলেজ ছাত্র অপহরণ:৪ জন রিমান্ডে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি  :
সিরাজগঞ্জে পারভেজ রানা (১৯) নামে এক কলেজ ছাত্র অপহরণ মামলায় গ্রেফতার হওয়া তার চার বন্ধুর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।   মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বিচারক   ্মোর্শেদ আলম এ আদেশ দেন।
এরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পারপাচিল গ্রামের আজাদ তালুকদারের ছেলে  নয়ন (১৯), একই গ্রামের আকবর শেখের ছেলে রাজন (৩০), পাঁচঠাকুরী গ্রামের দুদু শেখের ছেলে মোবারক (৩৫) ও ফরজ আলীর ছেলে লুৎফর (১৯)।
সদর থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, অপহরণ মামলায় গ্রেফতার চার আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। শুনানী শেষে বিচারক প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে অপহৃত কলেজ ছাত্রকে উদ্ধারের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে তার সহপাঠী ও বিভিন্ন কলেজের ছাত্ররা। মঙ্গলবার সকালে প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে তারা এ আল্টিমেটাম দেন।
প্রসঙ্গত, সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও সদর উপজেলার ভেওয়ামারা গ্রামের বাবুল আক্তার জনির ছেলে পারভেজ রানাকে  ২৮ জানুয়ারি বিকেলে ফোন করে নিয়ে যায় তার এক বন্ধু।
এরপর থেকে পারভেজ রানা নিখোঁজ ছিল। এ ঘটনায় পারভেজ রানার নানা গাজী মোঃ আব্দুল কুদ্দুস সরকার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ১ জানুয়ারি মামলার ৪ আসামীকে গ্রেফতার করে পুলিশ।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD