শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

কলমাকান্দায় অবৈধ মজুদের ১২৩ বস্তা সরকারি চাল জব্দ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

সোহান আহমেদ কাকন,নেত্রকোনা প্রতিনিধি:চোরাচালানের উদ্দেশ্যে অবৈধ ভাবে মজুদ করা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ১২৩ বস্তা চাল জব্দ করেছে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রশাসন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার খেয়াঘাট এলাকার শাহ্ আলম নামের এক ডিলারের দোকান থেকে চালগুলো জব্দ করা হয়।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়েছে। অভিযানের সময় কোন অপরাধীকে পাওয়া যায়নি। খাদ্য বান্ধব কর্মসূচির মনোগ্রাম সম্বলিত বস্তার চালগুলো প্লাস্টিকের বস্তায় মজুদ করেছিলেন ওই ডিলার। ডিলার এখন পলাতক রয়েছে।

ইউএনও আরো জানান, চোরাচালান ও অবৈধ মজুদের অভিযোগে দোষিদের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় মামলা করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD