শিরোনাম :
৪০তম ফোবানায় নওশীনের কণ্ঠে প্রবাসে বাংলাদেশের সুর অনুবাদস্বত্ব, মেধাস্বত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ব্যস্ত সময় কাটাবেন পাঞ্জেরীর এমডি ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, সতর্কতার আওতায় সাড়ে ৩ কোটি মানুষ চীন-রাশিয়া বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেওয়ার প্রত্যয় সি চিন পিংয়ের সফরে চীন-মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন গতি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি ও বন্দিশিবির গড়ছে আরাকান আর্মি: গার্ডিয়ান সম্পাদকীয় : সবার জন্য বাসযোগ্য বসতি গড়াই হোক অঙ্গীকার সীমিত আয়ের মানুষের মানসম্মত বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে ১৭ কোটি টন কয়লা উত্তোলনে সরকারের পরিকল্পনা সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত আবাসন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি

কর্তব্য অবহেলায় দুদকের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিবেদক:গতকাল বেলা দুইটায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ আকস্মিভাবে কমিশনের প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় স্থাপিত অভিযোগকেন্দ্র (হটলাইন ১০৬ )পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি সহকারী পরিচালক মোঃ সাইদুজ্জামানকে কোনো প্রকার অনুমতি ছাড়াই কর্তব্য কাজে অনুপস্থিত পান।
তাৎক্ষণিকভাবে কমিশনের প্রধান নির্বাহী ও  চেয়ারম্যান কমিশনের প্রশাসন অনুবিভাগকে ঐ কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এ পরিস্থতিতে ঐ কর্মকর্তার কার্যকলাপে দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বিধায় তাকে দুর্নীতি দমন কমিশন চাকুরী বিধিমালা,২০০৮ এর বিধি অনুযায়ী “দায়িত্ব পালনে অবহেলা” ও “অসদাচারণ ” এর অভিযোগে  চাকুরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD