২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২১ জনে। মোট মৃত্যু ৩৪ জন।
আজ দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা অনলাইন ব্রিফিংএ তথ্য জানান।
এর আগে গতকাল শনিবার (১১ এপ্রিল) করোনা শনাক্ত হয়েছিল ৫৮ জন, মৃত্যু ছিল ৩ জন