শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

করোনা চিকিৎসায় নিয়োজিতদের অভিজাত হোটেলে রাখার প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তরের

জার্মান বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে থাকার জন্য রাজধানীর ২০টি আবাসিক হোটেল ব্যবহার করার প্রস্তাব দেয়া হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রস্তাব অনুযায়ী- কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সদস্যরা ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে অবস্থান করবেন। শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালের সদস্যরা অবস্থান করবেন হোটেল অবকাশ, জাকারিয়া, রেনেসাঁ, ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট, রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন, প্যান প্যাসিফিক সোনারগাঁও, প্যাসিফিক লেক ভিউ এন্ড রিসোর্ট এবং লা মেরিডিয়ানে।

কুয়েত মৈত্রী হাসপাতালের সদস্যরা হোটেল মেফোলিফ ও হোটেল মিলিনায় অবস্থান করবেন। মাতৃ ও শিশু স্বাস্থ্য প্রতিষ্ঠানের সদস্যরা থাকবেন গ্র্যান্ড প্রিন্স হোটেল, হোটেল শ্যামলী ও হোটেল ড্রিমল্যাণ্ডে।

মহানগর জেনারেল হাসপাতালের সদস্যরা রাজমনি ঈশা খাঁ, ফারস হোটেল এবং হোটেল ৭১ এ থাকবেন। এছাড়া রেলওয়ে জেনারেল হাসপাতালের সদস্যরা হোটেল সাগরিকা, গ্র্যান্ড সারকেল ইন ও শালিমারে থাকবেন।

উল্লেখ্য,আজ ছয় জেলায় ছয়জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD