বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৮২ হাজার ৭৩ জন।করোনায় মোট আক্রান্ত ১৪ লাখ ২৯ হাজার ৪৩৭ জন।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আর এ ভাইরাসটিতে একদিনে নতুনভাবে শনাক্ত হয়েছে ৫৪ জন।এতে শনাক্তের দিক দিয়ে একদিনে এ সংখ্যাটি সর্বোচ্চ।এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২০, আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৮ জনে।
বুধবার বেলা ২টার পর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।
চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্সসহ বিভিন্ন দেশের সংক্রমণের ধারা পর্যালোচনা করে দেখা যাচ্ছে, প্রথম রোগী শনাক্ত হওয়ার পরবর্তী এক মাসের কিছু আগে-পরে সংক্রমণের পরিমাণ বেড়ে গেছে। বাংলাদেশ এখন সেই সময়ের মুখোমুখি।