শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

করোনা : গত ২৪ ঘন্টায় বাংলাদেশে নতুন শনাক্ত ৩৪৮৯ , মৃত ৪৬

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বুধবার, ৮ জুলাই, ২০২০

গত ২৪ ঘণ্টায়  বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৩ হাজার ৪৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সব মিলে বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ১৯৭ জন। মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ১৩৪ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ বুধবার এই তথ্য জানানো হয়।

নতুন করে মারা যাওয়া ৪৬ জনের মধ্যে পুরুষ ৩৮ জন, নারী ৮ জন।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩৬ জন। মোট সুস্থ হয়েছেন ৮০ হাজার ৮৩৮ জন।

গতকাল মঙ্গলবার বাংলাদেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ২৭ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৫৫ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, ১৫ হাজার ৬৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়।

আগের দিন ১৩ হাজার ১৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৮ লাখ ৮৯ হাজার ১৫২টি নমুনা।

বাংলাদেশে এখন ৭৫টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আপনার সুরক্ষা আপনার হাতে। জনসমাগম এড়িয়ে চলুন, সাবান–পানি দিয়ে বারবার হাত ধোয়ার নিয়ম মানুন। নিয়মিত ব্যায়াম, ভালো সিনেমা দেখে মানসিক স্বাস্থ্য ভালো রাখুন।’

উল্লেখ্য,গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD