গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৫৮ জন।মৃত্যু হয়েছে ৩ জনের।এ নিয়ে বাংলাদেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৮২ ।করোনা ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৩০ জনের।আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা এ তথ্য জানান।