শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

‘কপোতাক্ষ নদ বাঁচতে চাই’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারের পাশ দিয়ে বয়ে গেছে মহা’কবি মাইকেল মধূসূদন দত্তের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহি কপোতাক্ষ নদ। এক সময় এ এলাকার মানুষ কৃষি কাজসহ দৈনন্দিন নানা কাজ সম্পন্ন করতো এ কপোতাক্ষ নদের পানি দিয়ে।যশোরের সুনাম করতে গেলেও এই নদের কথা কেউ বাদ দিতে পারবে না! আর সেই কপোতাক্ষ নদে আমরা এভাবেই প্রতিনিয়ত ময়লা আবর্জনার মত বিষ। ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করতে পারবে না।

কালের বিবর্তনে নদের নব্যতা সংকট,অবৈধভাবে নদের উপর দাড়িয়ে থাকা অবৈধ দখলদারদের অট্টালিকা ও বাঁকড়া বাজারের ময়লা আবর্জনা  হরহামেশা ফেলার কারনে নদটি যেমন সরু হয়েছে তেমনি পানির প্রবাহ একেবারেই বন্ধ হয়ে গেছে।হারিয়ে ফেলেছে তার ঐতিহ্য চিরচেনা চেহারা ও রুপ যৌবন।সবার কাছে আজ নদটি অবহেলার বিষয় হয়ে দাঁড়িয়েছে।শুধু যেন দাড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে ।দেখভালের যেন কেউ আর নেই।

বাকঁড়া বাজারের অধিকাংশ ময়লা-আবর্জনা ও বজ্য ফেলা হচ্ছে ঐতিহ্যবাহি এ কপোতাক্ষ নদে। ফলে দ্রুতই ভরাট হয়ে যাচ্ছে নদটি। বাড়ছে পরিবশ ও বায়ূ দূষণ। ছড়িয়ে পড়ছে নানা রোগ-ব্যাধি। দূষণে ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে নদের পানি।

সরজমিনে দেখা গেছে, দীর্ঘদিন ধরে বাঁকড়া বাজারের ময়লা-আবর্জনা ও পোল্টি মুরগী ব্যবসায়ীদের মুরগীর বিষ্ঠা,উচিষ্ঠাংশ সহ যাবতীয় দূষিত ও বিষাক্ত ময়লা আবর্জনাগুলি হরহামেশা প্রকাশ্যে ব্রীজ ঘাটে কপোতাক্ষ নদে ফেলা হচ্ছে। নদের কিনারায় ময়লা ও বর্জের স্তুপে জমে পাহাড় হয়ে দাড়িয়ে আছে।ফলে স্থানটি দিন দিন ভরাট হয়ে যাচ্ছে।ময়লার দূষিত দূর্গন্ধে এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছে।স্হানীয় ব্যবসায়ী ও ব্রীজের উপর দিয়ে চলাচররত মানুষের জীবন যেন দূর্বিসহ হয়ে উঠেছে। ব্রীজ পার হতে হচ্ছে পথচারি-স্কুল কলেজের শিক্ষার্থীদের নাক চেপে।নদের পানির স্রোত প্রায় বন্ধ হয়ে গেছে।প্রচন্ড দূর্গন্ধ ছড়িয়ে পড়েছে আশপাশ এলাকায়।অথচ প্রশাসনের নাকের ডগায় এহেন কর্মকান্ড অবাধে চললেও বাধা দেবার যেন কেও নেই।

স্হানীয়রা অনেকে জানান,কপোতাক্ষ নদে এভাবে ময়লা বর্জ্য ফেলা হলে অদূর ভবিষ্যতে ব্রীজ বানানোর প্রয়োজন হবে না!

জানা যায়, বাজার তদারকি ও দেখভালের জন্য রয়েছে বাজার ব্যবসায়ী কমিটি কিন্তু সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষসহ সবাই যেন নাকে তেল দিয়ে অঘোরে ঘুমাচ্ছে।

বাঁকড়া বাজারের ব্যবসায়ী ও পরিচ্ছন্ন কর্মীরা জানান, বাজারের ময়লা ফেলার জন্য সুনির্দিষ্ট কোন জায়গা না থাকায় নদেই ফেলা হচ্ছে  সমস্ত ময়লা-আবর্জনা ও বজ্য ।

এব্যাপারে বাঁকড়া বাজার ম্যানেজিং কমিটির সভাপতি আ: সামাদ দপ্তরী জানান, আমরা বর্ষার পরপরই আমাদের নেতাকর্মীদের ও উপজেলা প্রশাসনের অবগত করেছি।তারা আশ্বাসও দিয়েছেন কিন্তু কবে এর বিকল্প কিছু একটা হবে সেটাও জানা নেই। তবে,পত্র-পত্রিকা লেখালেখি করার দরকার নেই।

এলাকার সচেতন মহল ও সূধীজনেরা ঐতিহ্যবাহি কপোতাক্ষ নদে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ সহ সংশ্লিষ্ঠদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্হা গ্রহন ও নদের ঐতিহ্য ফিরিয়ে আনতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD