শিরোনাম :
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বৈশ্বিক উদ্যোগ, মেলানিয়ার আয়োজনে বাংলাদেশের ডা. জুবাইদা রহমান নেপালে তুষারধসে নিহত ১৫ অভিযাত্রীকর্মী, উদ্ধার অভিযান অব্যাহত জাতীয় দিবসে হংকংয়ে এক দেশ, দুই ব্যবস্থা’র অগ্রযাত্রার বার্তা চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সি চিন পিংকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান বিষাক্ত ইনজেকশনে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, ভেন্টিলেটরে ক্রিস্টিয়া পাইক তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী বহর এনআইডি ও জন্মনিবন্ধনের সঙ্গে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য বাংলাদেশকে শক্তিশালী বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সহিংসতায় গ্রেপ্তার ১,৭৪৭

কচুয়ায় জামাই হত্যার ঘটনায় আটক তিন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৩ জুন, ২০১৯

আরিফ ঢালী,বাগেরহাট প্রতিনিধি: কচুয়া উপজেলার চরকাঠি গ্রামে শশুর বাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজন কে আটক করেছে পুলিশ। এসময় আলামত হিসেবে একটি কালো রংয়ের জিন্সের প্যান্ট,মৃত দেহের সামান্য হাড় ও চুল, নিহত আজিমের ভোটার আইডি কার্ড ও একটি কালো রংয়ের চার্জার লাইট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, পাবনা জেলার মিনদাহ গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ বিপ্লব মোল্লা (২৫) ও তার স্ত্রী রিনা বেগম (২০), এবং আজীমের স্ত্রী রুবিনা বেগমের ছোট ভাই উপজেলার চরকাঠি গ্রামের মৃত মোহাম্মাদ তালুকদারের ছেলে মোঃ সালাউদ্দিন তালুকদার (১৪)।। নিহত মোঃ আজিম সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার কাউকান্দি গ্রামের মোঃ মনজুর হকের ছেলে।

রবিবার বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজালের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ও এএসআই মোস্তাফিজুর রহমানসহ পুলিশ ফোর্স কৌশলে অভিযান চালিয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানার শ্রীপুর বাজার থেকে মোঃ বিপ্লব মোল্লা ও তার স্ত্রী রিনা বেগমকে আটক করে। এছাড়া জেলার কচুয়া থানার সাইনবোর্ড বাজার থেকে মোঃ সালাউদ্দিনকে আটক করে। সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানান।

পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, প্রায় এক বছর আগে চরকাঠি গ্রামের মোহাম্মাদ তালুকদারের মেয়ে রুবিনা বেগম (২২) তার জামাই আজিমকে মেহগুনি গাছের ডাল দিয়ে পিটিয়ে এবং নাক,মুখ চেপে হত্যা করে। পরে বিপ্লব ও রিনা বেগমের সহায়তায় মরদেহ ঘরের পাশে মাটিচাপা দিয়ে রাখে। এই ঘটনায় আমরা তিনজনকে আটক করেছি। এছাড়া জড়িত আজিমের স্ত্রী রুবিনা বেগমকে আটকের চেষ্টা চলছে।

এর আগে ২৯ মে কচুয়া থানার ওসি মো: শফিকুল রহমানের নেতৃত্বে উপজেলার চরকাঠি গ্রামের মৃত মোহাম্মাদ তালুকদারের ঘরের পাশ থেকে তার জামাইয়ের বস্তাবন্দি মরদেহ নির্বাহী হাকিমের উপস্থিতিতে উদ্ধার করে থানা পুলিশ। পরের দিন কচুয়া থানার উপ-পরিদর্শক মোঃ আবুল হাসান ওই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD