শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ঐক্যফ্রন্টের বিজয়ীদের শপথ নেয়ার প্রশ্নই উঠে না

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: জাতীয় ঐক্যফ্রন্টের কোনো জনপ্রতিনিধি শপথ নেবে না। তাদের শপথ নেয়ার প্রশ্নই উঠে না বলে জানিয়েছেন ফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা আ স ম আবদুর রব। রবিবার দুপুরে রাজধানীর মতিঝিলের মেট্রোপলিটন চেম্বার ভবনে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন রব। জাসদ সভাপতি আ স ম আবদুর রব বলেন, ভোট ডাকাতি, কেন্দ্র দখল আর নীলনকশার নির্বাচন আমরা বয়কট করেছি। এই নির্বাচনে জনগণের মতামতের প্রকাশ পায়নি।তাই ঐক্যফ্রন্টের বিজয়ীদের শপথ নেয়ার প্রশ্নই উঠে না।

একই কথা জানান গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু। ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের দুই এমপির শপথ নেয়ার ব্যাপারে দলের সভাপতি ড. কামাল হোসেন ‘ইতিবাচক চিন্তা’র কথা বলার পর মন্টু বলেন, ঐক্যফ্রন্টের ৭ নির্বাচিত প্রতিনিধি শপথ নেবেন না।

গণফোরাম সাধারণ সম্পাদক বলেন, গতকাল কিছু মিডিয়া ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। আমরা পরিষ্কারভাবে বলছি, ঐক্যফ্রন্টের কারও শপথ নেওয়ার প্রশ্নই আসে না।

তাছাড়া বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইতোপূর্বে সাফ জানিয়ে দিয়েছিলেন যে, আমাদের এমপিরা কোনোভাবেই শপথ নেবেন না।

জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD