শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

এস ও এস চিলড্রেন্স ভিলেজেস ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠার ৭০ বছর উদযাপন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উল্লেখিত-“বাংলাদেশের সকল সরকারী শিশুসদন এবং বেবী হোমসমূহ পর্যায়ক্রমে শিশু পরিবার হিসেবে রূপান্তর করা হবে যা এস ও এস শিশু পল্লীর আদলে পরিচালিত হবে যাতে এসকল প্রতিষ্ঠানে বসবাসরত পিতৃ-মাতৃহীন এবং পরিত্যক্ত শিশুরা স্নেহময় পারিবারিক জীবন যাপন থেকে বঞ্চিত না হয়” বিষয়টির বাস্তবায়নের অগ্রগতি নিয় সংসদীয় কমিটির সভায় আলোচনার আশ্বাস দিয়ে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, জনাব শাহরিয়ার আলম এম পি যে কোন প্রয়োজনে এস ও এস বাংলাদেশের প্রসংশনীয় কাজের সাথে থাকার প্রতিশ্রুতি দেন।

এস ও এস চিলড্রেন্স ভিলেজেস ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠার ৭০ বছর এবং প্রতিষ্ঠাতা প্রফেসর হারম্যান মেইনার-এর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস ও এস চিলড্রেন্স ভিলেজেস ইন্টারন্যাশনাল একটি বেসরকারি সমাজ উন্নয়নমূলক সংস্থা যা পিতৃমাতৃহীন, পরিবার থেকে বিচ্ছিন্ন এবং পিতা-মাতার স্নেহ বঞ্চিত হওয়ার ঝুঁকিতে আছে এমন শিশুদের দায়িত্ব নিয়ে তাদেরকে পারিবারিক পরিবেশে ও মাতৃস্নেহে লালন-পালন এবং শিক্ষা ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে যুদ্ধে ক্ষতিগ্রস্থ শিশুদের কল্যাণে অস্ট্রিয়ার নাগরিক প্রফেসর হারম্যান মেইনার অস্ট্রিয়ার ইমস্ট-এ প্রথম এস ও এস চিলড্রেন্স ভিলেজ প্রতিষ্ঠিত করেন। বর্তমানে এস ও এস চিলড্রেন্স ভিলেজ, বাংলাদেশসহ বিশ্বের ১৩৫টি দেশে কাজ করছে।

এ বছর এস ও এস চিলড্রেন্স ভিলেজেস ইন্টারন্যাশনাল-এর কার্যক্রমের ৭০ বছর (১৯৪৯-২০১৯) পূর্তি এবং প্রতিষ্ঠাতা প্রফেসর হারম্যান মেইনার-এর শততম জন্মবার্ষিকী (১৯১৯-২০১৯) উদযাপন উপলক্ষ্যে এস ও এস চিলড্রেন্স ভিলেজ- এর বিভিন্ন স্থাপনাসমূহে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন আয়োজনের সমাপনি অনুষ্ঠান ২৩ জুন (রবিবার), সিক্স সিজন হোটেল, গুলশান ২ এ অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে, সমাজের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য বাংলাদেশের স্বনামধন্য  ১০ জন তরুণ তরুণীকে এস ও এস বাংলাদেশ কমিউনিটি চ্যাম্পিয়ন এ্যাওয়ার্ড এবং এস ও এস ‍চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশ-এ বেড়ে ওঠা সমাজে স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ১০ জন তরুণ তরুণী কে এস ও এস বাংলাদেশ প্রমিজিং ইয়থ এ্যাওয়ার্ড  পুরস্কার প্রদান করা হয়। এস ও এস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশের সকল মায়ের পক্ষ থেকে একজন মা এবং একজন শিশু তাদের অভিজ্ঞতা এবং অনুভুতি ব্যক্ত করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে এস ও এস চিলড্রেন্স ভিলেজের শিশুরা।”

মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, জনাব শাহরিয়ার আলম এম পি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন জনাব কে, এম, আব্দুস সালাম, মহাপরিচালক, এনজিও বিষয়ক ব্যুরো এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন  এইচএসবিসি বাংলাদেশ-এর সিইও জনাব ফ্রাসোয়া ম্যারিকোর্ট অনুষ্ঠানে এস ও এস চিলড্রেন্স ভিলেজেস বাংলাদেশ-এর ন্যাশনাল ডিরেক্টর, জনাব গোলাম আহমেদ ইসহাক এবং ডেপুটি ন্যাশনাল ডিরেক্টর, ডা: মোঃ এনামুল হক তাদের বক্তব্যে সংস্থাটির কার্যক্রম সম্পর্কে উপস্থিত অতিথিবৃন্দকে সংক্ষিপ্ত ধারণা দেন এবং ধন্যবাদ ও অভিনন্দন জানান এস ও এস চিলড্রেন্স ভিলেজেস-এর সকল, মা, সহকর্মী,শুভাকাঙ্খী এবং সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগীদের ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD