শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষায় গাইবান্ধায় শিক্ষকসহ ৯ জন বহিস্কার

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় ২ শিক্ষকসহ ৯ জনকে বহিষ্কার করা হয়েছে।

আজ ৬ ফেব্রয়ারী বৃহস্পতিবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন কালে অসদুপায়ে সহায়তা করার অপরাধে বুড়াইল স্কুল এন্ড কলেজ কেন্দ্র হতে গলাকাটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক সাহানারা পারভীন ও কম্পিউটার প্রদর্শক সোহেল রানা নামে ২ জন শিক্ষককে বহিষ্কার করা হয়। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বুড়াইল স্কুল এন্ড কলেজ কেন্দ্র হতে ৪ জন শিক্ষার্থী ও ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র হতে ৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এখবর নিশ্চিত করে গাইবান্ধা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, জেলায় ১শ’ ৪টি কেন্দ্রে মোট ২৩ হাজার ৫৮৭ এসএসসি পরীক্ষার্থী, এসএসসি ভোকেশনাল ২ হাজার ৭৩৫ জন, দাখিল ভোকেশনাল ৩৮৫ জন ও দাখিল পরীক্ষায় ৪ হাজার ৫৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD