জার্মানবাংলা রিপোর্ট: শারীরিক অসুস্থতার কারণে দেখিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি আজ রংপুরে যাচ্ছেন না।
দলীয় সূত্র জানায়, এরশাদ রংপুরের সেনপাড়া এলাকার ভোটার। এলাকার শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট দেয়ার কথা ছিল। জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী গতকাল জানান, এরশাদ শারীরিক অসুস্থতাজনিত কারণে রংপুর যাননি।
সে কারণে আজকের জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করতে পারছেন না। তবে তিনি নিজ এলাকার মানুষের কাছে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে এরশাদ ভোট দিতে না গেলেও নিজ এলাকা রংপুর-৩ আসনের মানুষের কাছে ভোট চেয়েছেন।