শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

এমপিও আবেদন নিয়ে ঘুষ বাণিজ্য

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৩ এপ্রিল, ২০১৯

রাইসুল আলম রবিন, খুলনা প্রতিনিধিঃ NTRCA কর্তৃক বাংলাদেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিবন্ধনের ফলাফলের মেধাতালিকা অনুসারে ৪০ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশপ্রাপ্ত প্রদান করা হয়। কিন্তু নিয়োগের সুপারিশ প্রদানের পর থেকে নিয়োগ নিয়ে বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছেন সুপারিশপ্রাপ্তরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অসহযোগিতা থেকে শুরু করে এমপিও আবেদন এবং তা বাতিল হওয়া নিয়ে ভোগান্তির শেষ নেই ।

সরকারি ভাবে নিয়োগ হবার পরেও কেন এমপিও (MPO) করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ , উপজেলা , জেলা ও আঞ্চলিক শিক্ষা অফিসের উপর নির্ভরশীল হতে হবে এমন অনেকে প্রশ্ন করছেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষিকা জার্মানবাংলা২৪ কে জানান, গত ফেব্রুয়ারি মাসে জয়েন করি। তারপর ওই মাসের এম পি ও এর জন্য অনলাইনে আবেদন করি । কিন্তু সেই আবেদন বিভিন্ন কারন দেখিয়ে বাতিল করা হয়েছে। যে পেপার গুলোর জন্য বাতিল দেখানো হয়েছে সে গুলা আমি জমা দিয়েছিলাম ।এখন বাগেরহাট জেলার চিতলমারি থানার শিক্ষা অফিসের সাথে যোগাযোগ করলে তারা ১২-১৫ হাজার টাকা দাবি করছে। এদের দুর্নীতি , ঘুষ নেওয়া কি কোন দিন বন্ধ হবে না ?

বাগেরহাট কচুয়া থানার নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষক জানান, তার কাছে এমপিও আবেদন করার কাজের জন্য কচুয়া থানা শিক্ষা অফিস থেকে ২৫ হাজার টাকা দাবি করা হয়েছে। টাকা না দিলে তার এমপিও জেলা শিক্ষা অফিসে পাঠানোর আগেই বাতিল হবে হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। আব্দুর রহমান নামে এক শিক্ষক বলেন, যোগদানের পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ , উপজেলা , জেলা ও আঞ্চলিক শিক্ষা অফিস নানা অযুহাতে একের পর এক ফাইল রিজেক্ট করতেছে ৷

নিয়োগের দিন হইতে বেতন প্রদানের জন্য জার্মানবাংলা২৪ নিউজের মাধ্যমে NTRCA এর দৃষ্টি আকর্ষণ করেছেন ৷ কিন্তু এভাবে আর কত দিন ? দুর্নীতি আর ঘুষের মাধ্যমেই কি একজন শিক্ষক তার নৈতিকতা বিক্রি করে দিবে ? এমন অনেক প্রশ্নের উত্তর চাই নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। তাদের সকলের দাবি , জয়েন করার দিন থেকেই তাদের বেতন ধার্য করা হোক ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD