শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

এবারের হজ নির্ভর করছে সৌদির সিদ্ধান্তের ওপর

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২০

করোনা পরিস্থিতির কারণে ২৭ ফেব্রুয়ারি ওমরাহ ও ভিজিট ভিসায় সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করে সৌদি সরকার। ৫ মার্চ মক্কার বাইরের লোকদেরও ওমরা পালন ও মসজিদে নববীতে গমন নিষিদ্ধ করে। তারপরই তাওয়াফ, সাফা–মারওয়ায় সায়ি বন্ধ করে দেওয়া হয়। এরপর মূলত এবারের হজ কার্যক্রম অনিশ্চয়তার মধ্যে পড়ে।

এবারের হজ শেষ পর্যন্ত হবে কি না, তা সৌদি আরবের সিদ্ধান্ত ও করোনাভাইরাস পরিস্থিতির ওপরই নির্ভর করছে। চলমান পরিস্থিতিতে হজ হবে কি না, সে বিষয়ে সৌদি সরকারের পক্ষে থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এখন পর্যন্ত দেশের ৬৫ হাজার হজযাত্রী হজের জন্য নিবন্ধন করেছেন। সবকিছু ঠিক থাকলে চাঁদ দেখা সাপেক্ষে এ বছরের ৩০ জুলাই হজ হতে পারে।

ধর্মবিষয়ক সচিব মো. নূরুল ইসলাম বলেন, ‘আশা করছি, সৌদি আরব কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে। তাদের সিদ্ধান্ত পেলে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ও জনগণের জন্য যেটা ভালো, সেই সিদ্ধান্ত নেবে।’
যদি এ বছর নিবন্ধিত হজযাত্রীরা হজে না যেতে পারেন, তাহলে কী করা হবে—এমন প্রশ্নের জবাবে ধর্মসচিব বলেন, ‘তাঁরা যদি সৌদি সরকারের সিদ্ধান্তের কারণে হজে না যেতে পারেন, তাহলে আগামী বছর অগ্রাধিকার ভিত্তিতে যেতে পারবেন।’

হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদত হোসাইন তসলিম বলেন, করোনা পরিস্থিতিতে বাংলাদেশসহ বহির্বিশ্বের হজযাত্রীরা পবিত্র হজ পালন করতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত দেবে সৌদি সরকার। বাংলাদেশের ৬৫ হাজার ৫১২ নিবন্ধনকারী হজযাত্রী হজের জন্য প্রস্তুত রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, হজ নিবন্ধনের সময় কয়েক দফা বাড়ানোর পর শেষ দফায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে মাত্র ৬৫ হাজার ৫১২ জন নিবন্ধন করেছেন।

এর আগে ২৪ ফেব্রুয়ারি হজ পালনে সরকার পরিচালিত সর্বনিম্ন ব্যয় ৩ লাখ ১৫ হাজার টাকা নির্ধারণ করে প্যাকেজ-৩–এর আওতায় হজ প্যাকেজ-২০২০–এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ।

এবার করোনা পরিস্থিতিতে সৌদি সরকারের সিদ্ধান্ত এখনো না পাওয়ার কারণে হজযাত্রী নিবন্ধিত সংখ্যা অনেক কম।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD