শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

একটি মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য প্রচার করছে : তথ্য উপদেষ্টা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৪ মে, ২০২৫

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য প্রচার করছে। গুজব ও অপতথ্য মোকাবিলা করা বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রোববার (৪ মে) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, গুজব ও অপতথ্য মোকাবিলায় তথ্য কর্মকর্তাদের দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তথ্যের উৎস অনুসন্ধান ও সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে তথ্য কর্মকর্তাদের ফ্যাক্ট চেকিং বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করতে হবে। আইসিটি বিভাগের দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ ফ্যাক্ট চেকিং, ডিজিটাল ভেরিফিকেশন ও নিউজ মিডিয়া সাক্ষরতা বিষয়ে তথ্য কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। একইসঙ্গে গুজব ও অপতথ্য প্রতিরোধে আন্তরিকভাবে কাজ করার জন্য তথ্য কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান উপদেষ্টা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের ভূমিকার বিষয়টি বিবেচনা করে আইসিটি বিভাগ ডিজিটাল ভেরিফিকেশন ও ফ্যাক্ট চেকিং বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে। যারা ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন, তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্যাক্ট চেকার। প্রশিক্ষকগণ তথ্য বিশ্লেষণে প্রযুক্তির ব্যবহার, তথ্য ও ইমেজ ভেরিফিকেশন, তথ্যের প্রাইমারি ও সেকেন্ডারি উৎস যাচাই প্রভৃতি বিষয়ে তথ্য কর্মকর্তাদের ধারণা দেবেন। যা তথ্য কর্মকর্তাদের ফ্যাক্ট চেকিং বিষয়ে দক্ষতা উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।

এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে গুজব প্রচার করছে। গুজব প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

গুজব প্রতিরোধে তথ্য কর্মকর্তাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তথ্য প্রচারের মাধ্যমে তথ্য কর্মকর্তারা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করেন। তিনি গুজব অনুসন্ধানে তথ্য কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD