শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

একজন স্বপ্নজয়ী সম্মাননা প্রাপ্ত মায়ের গল্প

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ মে, ২০১৮
  • ফাতেমা রহমান রুমা

ইচ্ছা শক্তিই মানুষকে বড় করে; বড় করতে অনুপ্রেরণা জোগায়। বলছি নাজমা রহিমের কথা। তার স্বপ্ন ছিল পড়ালেখা করে মানুষের মতো মানুষ হওয়া। তা হয়ে ওঠেনি। কিন্তু ছয় সন্তানকে ঠিকই শিক্ষিত করেছেন। কারণ দশম শ্রেণিতে পড়ার সময়ই বসতে হয় তাকে বিয়ের পিঁড়িতে। এরপরও জীবনযুদ্ধ ছেড়ে দেননি তিনি। হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের মা নাজমা রহিম বহু ত্যাগ-তিতিক্ষায় আজ তিনি হয়েছেন রত্নগর্ভা মা। এই রত্নগর্ভা মাকে স্বপ্নজয়ী মা হিসেবে সম্মাননা দিয়েছে মহিলা ও শিশুবিষয়ক অধিদফতর। ১৩ মে, রোববার রাজধানীর মহিলাবিষয়ক অধিদফতরে নাজমা রহিমের হাতে এ সম্মাননা তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠানে নাজমা রহিম ছাড়া আরও চারজনকে এই সম্মাননা

দেওয়া হয়। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ফিরোজা বেগম, মানিকগঞ্জের সাটুরিয়ার মানিকজান, একই জেলার দাসড়ার আরতী রানী বণিক ও মৌলভীবাজার জেলার বড়লেখার নীরা দে। ‌‌‌‌‌‌‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা পাওয়া নাজমা রহিম ১৯৪৭ সালের ৪ জানুয়ারি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় জন্মগ্রহণ করেন। বাবা শাহ আবদুল হালিম ছিলেন প্রগতিশীল লোক।

নাজমা রহিম মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, সাবেক সংসদ সদস্য ও সংবিধান প্রণেতাদের অন্যতম আইনজীবী এম আবদুর রহিমের স্ত্রী। দশম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়ে যায় নাজমা রহিমের। এরপর তিনি প্রতিজ্ঞা করেছিলেন নিজে পড়ালেখা না করতে পারলেও সন্তানদের শিক্ষিত করবেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই তিনি তার ছয় সন্তানকে পড়ালেখা করিয়ে সুপ্রতিষ্ঠিত করেন। তার ছয় সন্তানের মধ্যে দুই ছেলে ও চার মেয়ে। বড় ছেলে এম ইনায়েতুর রহিম হাইকোর্ট বিভাগের বিচারপতি, ছোট ছেলে ইকবালুর রহিম দিনাজপুর-৩ আসন থেকে পরপর দুইবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করছেন।

নাজমার চার মেয়ের মধ্যে দুজন চিকিৎসক। এর মধ্যে নাদিরা সুলতানা জাতিসংঘের স্বাস্থ্য বিভাগের কনসালট্যান্ট, চিকিৎসক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক। আর বাকি দুই মেয়ে নাফিসা সুলতানা রংপুর যুব সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও নাজিলা সুলতানা একজন সমাজকর্মী হিসেবে কাজ করছেন। স্বপ্নজয়ী এই মায়ের জন্য অনেক শুভ কামনা। সমাজে এই ধরনের স্বপ্নজয়ী মায়ের অনুপ্রেরণার স্বীকৃতি হয়ে থাক চির অম্লান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD