শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

এইচএসসি ফল বাস্তবতার প্রতিফলন, ফল খারাপ নয়: শিক্ষা বোর্ড চেয়ারম্যান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

এইচএসসি পরীক্ষার ফল নিয়ে সমালোচনার জবাবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বলেছেন, “এবারের ফল খারাপ নয়, বরং এটি বাস্তবতার প্রতিফলন। আমরা ফল তৈরি করিনি—শিক্ষার্থীদের প্রকৃত অবস্থাই প্রকাশ পেয়েছে।”

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

চেয়ারম্যান জানান, এবারের পরীক্ষায় ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজিতে পাসের হার গত বছরের ৭৭ শতাংশ থেকে নেমে দাঁড়িয়েছে ৫৮ শতাংশে—যা গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন।

তিনি আরও বলেন, “ইংরেজিতে এবারে এমসিকিউ প্রশ্ন বাদ দেওয়ায় পরীক্ষা তুলনামূলক কঠিন হয়েছে। এটি বিদেশি ভাষা হওয়ায় শিক্ষার্থীদের দুর্বলতা থাকাই স্বাভাবিক।”

প্রফেসর এহসানুল কবির বলেন, অতীতে পরীক্ষকদের নম্বর দেওয়ার ক্ষেত্রে ‘সহানুভূতিমূলক নির্দেশনা’ থাকত বলে শোনা গেছে, তবে এবার কোনো পক্ষ থেকেই এমন নির্দেশনা দেওয়া হয়নি। “কাউকে চাপ বা ইঙ্গিত দেওয়া হয়নি। মূল্যায়ন একেবারেই নিরপেক্ষভাবে করা হয়েছে। তাই ফলাফল বাস্তব চিত্রই তুলে ধরেছে,” যোগ করেন তিনি।

এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অনীহা ও অভিভাবকদের উদাসীনতাকেও ফলাফল খারাপ হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD