শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

উল্লাপাড়ার মোহনপুরে কৌশলে ট্রেনের তেল চুরি, ঘটছে ছিনতাই

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০

অভিনব কৌশলে সিরাজগঞ্জে ট্রেনের তেল চুরি চলছে রুটিন করে। দীর্ঘ দিনেও প্রশাসন বন্ধ করতে পারেনি ট্রেনের তেল চুরি। উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুরের পশ্চিম বংকিরোড ব্রীজটি দীর্ঘদিন যাবত ঝুকিপূর্ণ হওয়ায় ট্রেন থামিয়ে ধীর গতিতে পাড় হতে হয়। এই সুযোগে একটি অসাধু ব্যবসায়ীচক্র ট্রেনের তেল চুরি, ছিনতাইসহ নানা অপকর্ম করে আসছে। ফলে দুর্ভোগে পড়েছে ট্রেনের যাত্রীসহ স্থানীয় সাধারণ মানুষ।

সরেজমিনে জানা যায়, তেল চোর চক্রটি ঈশ্বরদী থেকে উঠে কৌশলে ট্রেনের ইঞ্জিন থেকে চটের বস্তার মধ্যে পলিথিন দিয়ে বস্তা ভর্তি করে তেল চুরি করে এবং বংকিরোড ব্রীজে ট্রেন দাঁড়ালে তারা নেমে যায় এবং অন্য ট্রেনে আবার ফিরে যায় অসাধু ব্যবসায়ী চক্র। চোরচক্রকে একদিন ধরার চেষ্টা করে স্থানীয়রা। পরে চোরচক্ররের সদস্যারা বুঝতে পারলে ১ বস্তা তেল ফেলে পালিয়ে যায়। পরে বস্তা ভর্তি তেল উদ্ধার করে তারা একটা স্থানীয় ক্লাবে রেখে পুলিশে খবর দেয়। স্থানীয়দের দাবি ক্ষতিগ্রস্ত ব্রীজে প্রশাসনের নজরদারী বাড়ানো দরকার।

স্থানীয় বাসিন্দা মো. আকমল হোসেন, বলেন, অনেক দিন ধরেই তারা ট্রেনের ইঞ্জিনের তেল চুরি করে আসছে। একদিন এই চোরচক্রকে ধরার চেষ্টা করা হয়েছিল। পরে চোর চক্ররের সদস্যারা টের পেয়ে ১ বস্তা তেল ফেলে পালিয়ে যায়।

ওই এলাকার বাসিন্দা খলিলুর রহমান বলেন, এলাকাবাসীকে নিয়ে একদিন চোরচক্রকে আটক করার চেষ্টা করা হয়। কিন্তু সুকৌশলে তারা পালিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে এক বস্তা তেল উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশের আর কোন তৎপরতা নেই।

স্থানীয় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাছান খান বলেন, অনেক দিন ধরেই চুরি ছিনতাইসহ নানা ধরনের অপকর্মের কথা শুনছি তবে এটা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

লাহিড়ী মোহনপুর স্টেশনের সহকারী মাস্টার আব্দুল বাতেন বলেন, তেল চুরির বিষয়টি শুনেছি। তাছাড়া জানা থাকলেও আমার কিছু করার নেই। কারণ আমার স্টেশন প্লাটফর্মের বাইরে অনেক কিছুই ঘটতে পারে। সেটার দায়িত্ব আমি নিব কেন বললেন তিনি।

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক এস.আই আবুল হাশেম খন্দকার জানান, বিষয়টি নিয়ে আমরা তৎপর আছি যেন কোন রকমের অপৃতিকর ঘটনা আর না ঘটে এবং পাশাপাশি ওই চক্রটিকে আটক করে বিচারের আওতায় আনা হবে তিনি জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD