শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

ঈশ্বরগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২ জুন, ২০১৮

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে য়ৌতুকলোভী এক স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে । এ ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর কুনিয়াপাড়া গ্রামে । পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ৫ বছর পূর্বে জাটিয়া ইউনিয়নের আব্দুল মোতালেবের কন্যা মুরশিদা আক্তারের বিয়ে হয় কুনিয়াপাড়া গ্রামের মঞ্জুরুলের পুত্র জহিরুল ইসলামের সাথে। নিহতের বাবা জানান, তার মেয়ের বিয়ের সময় যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা দেয়া হয়। শুক্রবার সেহেরির পূর্বে তার কন্যা মুরশিদা ফোন করে জানায় আরও ৫০ হাজার টাকা দেবার জন্য। এ নিয়ে শনিবার স্বামী স্ত্রীকে মারধর করলে সে গুরুতর আহত হয়। পরে জহিরুলের চাচি ফরিদা মুরশিদাকে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে আসে । কর্তব্যরত ডাক্তার মাহমুদা জানান, নাকে রক্তাক্ত অবস্থায় মৃত মুরশিদাকে হাসপাতালে আনা হয়। এ ঘটনার পর থেকে স্বামী সহ তার বাড়ির লোকজন পলাতক রয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান ব্যপারে নিহতের বাবা মোতালেব বাদী হয়ে জহিরুল সহ ৪ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD