শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

ঈশ্বরগঞ্জে যৌতুকের মামলায় স্কুল শিক্ষক জেলহাজতে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ জুলাই, ২০১৮

জেলা প্রতিনিধি ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় উচাখিলা স্কুল এন্ড কলেজের কম্পিউটার শিক্ষক আবুল বাশারকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০০ সালে ২ মার্চ নান্দাইল উপজেলার হলিউড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের কন্যা আরিফা শারমিনের সাথে বিয়ে হয় ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিপুর ইউনিয়নের ঘাঘড়া গোপালপুর গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে আবুল বাশারের।

শারমিনের বাবা বিয়ের সময় যৌতুক হিসেবে একটি ডিসকবার মোটরসাইকেলসহ ৩ লাখ টাকার মালামাল দেন। বিয়ের পর থেকে আবুল বাশার তার স্ত্রীকে বাবার বাড়ি হতে আরও ৫ লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ সৃষ্টি করে। যৌতুকের টাকা এনে না দেয়ায় স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতো।

গত ১০ জুলাই যৌতুকের টাকার জন্য আরিফাকে মারধর করে আহত অবস্থায় বাড়ি থেকে তাড়িয়ে দিলে সে ঈশ্বরগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেয়।

১১ জুলাই আরিফা শারমিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন যৌতুকের দাবিতে মারপিটের অভিযোগে স্বামীসহ তিনজনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় পুলিশ আবুল বাশারকে তার নিজ বাড়ি থেকে আটক করে আদালতে সোর্পদ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এদিকে আবুল বাশার ও আরিফা শারমিনের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD