রেজাউল করিম বিপ্লব ময়মনসিংহ: এলডিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ বাশারের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা ও পরিবারের সঠিক সদস্য সংখ্যা গোপনের অভিযোগ উঠেছে। নির্বাচনী মনোনয়নপত্রের হলফ নামায় শিক্ষাগত যোগ্যতা এবং দুই স্ত্রীর সন্তানদের নিয়ে ভুল তথ্য দেয়ায় ঈশ্বরগঞ্জে তার নির্বাচনী এলাকায় ব্যাপক সমালোচনা চলছে।
জানা যায়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে এলডিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ বাশার সংসদ সদস্য প্রার্থী। শনিবার (১ ডিসেম্বর) এক তথ্য অনুসন্ধানে জানা যায়, সহকারি রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। হলফ নামায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেন এসএসসি। তবে এসএসসির পাশের কোন সার্টিফিকেট দাখিল না করে উপজেলার চরজিথর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র দাখিল করেন তিনি। যার রোল অ-২৪৮৮০৯, সন-১৯৯৩ ইং। আবার ভোটার তালিকায় তিনি এইচএসসি পাসের কথা উল্লেখ করেছেন।
এ ব্যাপারে চরজিথর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললে, এম এ বাশারের এসএসসি পরীক্ষা পাসের ব্যাপারে কিছুই বলে পারেন তিনি। এছাড়া তার চার সন্তানের মধ্যে তিন সন্তানের নাম হলম নামায় উল্লেখ করলেও প্রথম পক্ষের স্ত্রী তাসলিমা বেগমের গর্ভের মেয়ে সন্তান অফির নাম বাদ দিয়েছেন এম এ বাশার। শুধুমাত্র দ্বিতীয় পক্ষের স্ত্রী হাসমাতুন্নেছা মুন্নির গর্ভের তিন সন্তান তাজমিম বাসার ঐর্শি, তাজরিম বাশার ঐর্শি ও সাইফুল ইসলাম অনিকের নাম হলফ নামায় উল্লেখ করেছেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে এলডিপির এমপি প্রার্থী এম বাশারের অসৎ উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেন অনেকেই।
এদিকে লক্ষ্মীগঞ্জ বাজারে বাশারের একটি তিনতলা ভবন রয়েছে। যার এক তালা এলডিপির উপজেলা কার্যালয় হিসেবে ব্যবহার করেন তিনি। মনোনয়নপত্রের হলফ নামায় উক্ত ভবনটির কথাও উল্লেখ করা হয়নি। এমন অসৎ চরিত্রের এমপি প্রার্থীকে নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
এ ব্যাপারে এমপি প্রার্থী এম এ বাশারের সঙ্গে তার শিক্ষাগত যোগ্যতা, পরিবারের সঠিক সদস্য সংখ্যা ও তিনতলা ভবন সম্পর্কে জিজ্ঞাসা করলে বিষয়টি এড়িয়ে গিয়ে সাক্ষাতে কথা বলেন বলে জানান তিনি।