শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ঈদে ট্রেনযাত্রার শেষ দিনে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ মার্চ, ২০২৫

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ব্যবস্থাপনায় ঘোষিত ট্রেন চলছে। ঈদে ট্রেনযাত্রার শেষ দিনেও হাজারো ঘরমুখো মানুষ ঢাকা ছাড়ছেন।

রোববার (৩০ মার্চ) সকাল থেকে পরিচালিত প্রত্যেকটি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময় কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।

কমলাপুর স্টেশন ঘুরে দেখা যায়, বরাবরের মতই যাত্রীর চাপ রয়েছে স্টেশন এলাকায়। কেউ কেউ প্লাটফর্মে অপেক্ষা করছেন তার নির্ধারিত গন্তব্যের ট্রেনের জন্য। আর যেসব ট্রেন প্ল্যাটফর্মের লাইনে অবস্থান করছে সেসব ট্রেন ইতোমধ্যে যাত্রী বোঝাই হয়ে গেছে। প্রায় প্রতিটি কোচে যেন পা ফেলার জায়গা নেই।

জামালপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রী শাফিউর রহমান বলেন, ট্রেন ছাড়ার কিছু সময় আগে আমি ট্রেনের কাছে এসেছি। পরিবারসহ আমার সিটে যেতে অনেকটা বেগ পেতে হয়েছে। ট্রেন ভর্তি মানুষ ছিল। ট্রেনের ভেতর অনেক গরম। ট্রেন ছাড়লে হয়তো ঠিক হয়ে যাবে।

একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী শাহিদ আল মিনার বলেন, ট্রেন যাত্রায় বরাবর যেরকম ভোগান্তি হয়েছে, এবার তেমন কোনও ভোগান্তি দেখছি না। স্টেশনে কোনও ভিড় নেই। অতিরিক্ত কোনও যাত্রীর চাপও নেই। শুধু কিছু মানুষ দাড়িয়ে যাচ্ছে।

ঢাকা রেলওয়ে স্টেশনের (কমলাপুর) স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বেলা ১১টা পর্যন্ত ১৫টি আন্তঃনগর ট্রেন স্টেশন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ে ঢাকা ছেড়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
‌

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD