শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফিরছেন অনেকে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনও রাজধানী ছাড়ছেন মানুষ। ঈদের দিন ছুটি না পেয়ে অনেকে আজ ঘরে ফিরছেন। যে কারণে বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর ফুলবাড়িয়া ও ফকিরাপুল বাস টার্মিনাল ঘুরে ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রিয়জনের সঙ্গে অন্তত ঈদ পরবর্তী আনন্দ ভাগ করে নিতে হলেও বাড়ি ছুটছেন অনেকে। ঘরমুখো এসব মানুষের বেশিরভাগ ব্যাচেলর কিংবা এককযাত্রা দেখা গেছে।

মালিবাগ থেকে খুলনাগামী যাত্রী আলী আহসান বলেন, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। ঈদের দিন ছুটি পাইনি। খুব ইচ্ছা ছিল পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করবো। সেটা আর হয়ে ওঠেনি। আজ ছুটি নিয়ে মায়ের কাছে যাচ্ছি। মা তো সবসময় অপেক্ষায় থাকে। কিন্তু চাকরি করলে তো চাইলেও হুট করেই যেতে পারি না। আজ যাচ্ছি। ঈদ না পেলেও মাকে দেখে আসবো এই শান্তি।

বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী নুর ইসলাম বলেন, জরুরি কাজে বাড়ি যাচ্ছি। ভেবেছিলাম এবার ঈদে বাড়ি যাব না। কিন্তু হঠাৎ চাচাতো বোনের বিয়ের তারিখ ঠিক হয়েছে। তাই যেতেই হচ্ছে। পরিবার নিয়ে ঈদ করার সুযোগ না পেলেও বিয়ের উসিলায় পরিবার ও আত্মীয়দের সবার সঙ্গে দেখা হবে।

ফরিদপুরগামী যাত্রী তাকসিম বিল্লাহ বলেন, ঢাকায় বিভিন্ন ঝামেলায় ছিলাম। ঈদে বাড়ি যেতে পারিনি। আজ বাড়ি গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেব।

কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের বাসের টিকিট বিক্রেতা হাসান আহমেদ বলেন, ঈদের ট্রিপ তো শেষ। এখন যাত্রী খুব একটা নেই। অনেকেই জরুরি কাজে বাড়ি যায়। কেউ আছে ব্যাচেলর থাকে তারা যায়। যেহেতু রাস্তায় যাত্রী কম সেহেতু আমরা অল্প কিছু গাড়ি ছাড়ছি। দুই একদিন পর মানুষ শুধু আসবে। তখন আবার কোচ বাড়ানো হবে।

টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাসের সুপারভাইজার বাবুল বলেন, যাত্রী আছে ভালোই। আমাদের সব সেবা চালু আছে। এমন টুকটাক চাপ থাকবে।

তিনি বলেন, ঈদে অনেকের থেকে অতিরিক্ত ভাড়া রাখা হয়েছে। কিন্তু এখন আর সে সুযোগ নেই। এখন সব জায়গায় ঠিকঠাক ভাড়া চলছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD