শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ৯ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। আগামীকাল রোববার প্রথম কর্মদিবস। তাই আজ যে যেভাবে পারছে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে যাত্রীদের অভিযোগ কিছু গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার।

শনিবার (৫ এপ্রিল) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে, যাত্রাবাড়ি, জনপথ মোড় বাস স্টপেজ ঘুরে এ চিত্র দেখা গেছে।

সায়েদাবাদ সংলগ্ন জনপথ মোড় বাস স্টপেজে কথা হয় ওয়াসিম মঈনের সঙ্গে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরকারি চাকরি করেন। ঈদের আনন্দ ভাগাভাগি করতে শরিয়তপুরে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ঈদের ছুটি শেষ হওয়ায় তিনি আজ শরিয়তপুর সুপার সার্ভিসে করে ঢাকায় ফিরেছেন।

ওয়াসিম মঈন বলেন, এবার ঈদে যাওয়া-আসায় কোনো ভোগান্তি পোহাতে হয়নি। তবে শরিয়তপুর সুপার সার্ভিস পরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করে বলেন, ২৫০ টাকার ভাড়া ৪০০ টাকা করে নিচ্ছে।

ছুটি শেষে মাদারীপুরের শিবচর থেকে ঢাকায় ফিরছেন নাইনা নাজনিন। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তিনি বলেন, পরিবার পরিজন নিয়ে গ্রামে ঈদ করলাম। ৯ দিনের ছুটি নিমিষেই পার হয়ে গেছে। আগামীকাল থেকে অফিস। কী আর করা, ঢাকায় ফিরে আসতে হলো।

মাসুদ শিকদার নামের এক যাত্রী ঢাকায় ব্যবসা করেন। ঈদ করতে পরিবার পরিজনসহ খুলনায় গিয়েছিলেন। গোল্ডেন লাইন পরিবহনে আজ তিনি ঢাকায় ফিরলেন। তিনি বলেন, এবারের ঈদ ছিল স্বস্তির ঈদ। যাওয়া-আসা কোনো কষ্ট হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীতে অত্যন্ত তৎপর দেখেছি। এজন্য সরকারকে ধন্যবাদ দিতেই হয়।

সায়দাবাদ বাস টার্মিনালের দোকানি মনসুর হোসেন বলেন, গতকাল বিপুলসংখ্যক মানুষ ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে এসেছে। আজ ভোর থেকে দেখছি মানুষ ঢাকা ফিরে আসছে। তুলনামূলকভাবে বেশি মানুষ ঢাকায় ফিরছে আজ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD