শিরোনাম :
মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র বানানোর তাগিদ প্রধানমন্ত্রীর; সুন্দরবন উপকূল পরিদর্শনে দিনভর তৎপরতা আইনের শাসন সূচকে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতি, তবু মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে বড় ধাক্কা ৩১ কোটি বই ছাপার মহাযজ্ঞ: নতুন শিক্ষাক্রম ও ৪ বইয়ের অনুমোদনের অপেক্ষায় এনসিটিবি প্রথম ফুটবলার হিসেবে স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ সম্মাননা নিচ্ছেন মেসি ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন মধ্যস্থতায় ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় সম্মতি পুতিনের ভবিষ্যতে বিক্ষোভ না করার মুচলেকায় ৭ দিন পর মুক্তি পেলেন সিজেপির দুই শীর্ষ নেতা ফলপ্রসূ অংশীদারিত্বের লক্ষ্যে সেন্ট পিটার্সবার্গে চীন-রাশিয়া প্রধানমন্ত্রীদের সম্মেলন অর্থনৈতিক গতিশীলতা ও পর্যটন প্রসারে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের সুফল পাচ্ছে চীন সাত দশকের গৌরবোজ্জ্বল ঐতিহ্যে চীনের কেন্দ্রীয় সমাজতন্ত্র ইনস্টিটিউট আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করল ‘আফ্রিকায় উচু অপেরা’

ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে বদির ৫ দিনের আল্টিমেটাম (ভিডিওসহ)

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯

জার্মাববাংলা রিপোর্ট: ‘সরকারের কাছে ক্ষমা চায়ে স্যালেন্ডার কর। নিজের জীবনখানি বাঁচ, মায়ের চোখের পানি ঝড়ানো এহন বন্ধ, বাপের চোখের পানি ঝড়ানো এহন বন্ধ কর, বউ, পোয়াইনরা-নারীদের রক্ষা কর। যা করছ, করছ, আইয়ো বেক্কা মিইল্যা মিলেমিশে তওবা কল্ল্যা করি। ইয়াবামুক্ত টেকনাফ গড়তে চাই। নির্বাচনের আগেও কই পরেও কই। আর নো কথা নো কইয়ো, তোমারা ইয়াবা ছেড়ে দিইও।

https://www.facebook.com/100008451226896/videos/2059084741049880/?t=0

এইভাবে আঞ্চলিক ভাষায় ইয়াবামুক্ত টেকনাফ গড়ার ঘোষণা দেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। ইয়াবা কারবারিদের পাঁচদিনের মধ্যে আত্মসমর্পণ করার কড়া নির্দেশ দেন তিনি।

শুক্রবার (১১ জানুয়ারি) বিকেলে টেকনাফ চৌধুরী পাড়ায় নিজ বাসভবনে কক্সবাজার-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শাহীন আক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে আসা এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান তিনি।

বদি বলেন, ‘ছেলেহারা মা বাবা, স্বামীহারা স্ত্রী ও বাবাহারা সন্তানদের কথা চিন্তা করে আপনারা আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত থাকেন। সবাইকে মিলে টেকনাফের ইয়াবার বদনাম ঘোচাতে হবে।’

তিনি বলেন, ‘তালিকাভুক্ত এবং তালিকার বাইরে যেসব ইয়াবা কারবারি রয়েছেন তারা সবাই আত্মসমর্পণ করুন। না হলে এ ইয়াবার কারণে কারও মা বাবা সন্তানহারা হচ্ছে আবার কারও স্ত্রী-স্বামী হারা হচ্ছে। ইয়াবা টেকনাফবাসীর জন্য অভিশাপ।’

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহিন আক্তার বলেন, টেকনাফের বদনাম ঘোচাতে সবাইকে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে। তার নির্বাচনী এলাকায় যেসব কাজ অসম্পূর্ণ রয়েছে সেগুলো খুব দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি ইয়াবাসহ সব ধরনের অপকর্ম বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD