শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

আ.লীগ সম্পর্কে সৈয়দ আশরাফের সেই ঐতিহাসিক ভাষণ (ভিডিওসহ)

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ একটি অনুভূতির নাম; যার সঙ্গে জড়িয়ে আছে ত্যাগ এবং আত্মত্যাগের মহান ইতিহাস।

‘এখানে যারা বসে আছেন তাদের অনেকেই শহীদের সন্তান,’ উল্লেখ করে তিনি বলেন, আমাদের সভাপতি একজন শহীদের সন্তান। আমি একজন শহীদের সন্তান। এরকম শহীদের সন্তানদের দল এ আওয়ামী লীগ।

https://www.facebook.com/mahebul.hasanmukit/videos/10215653196356345/?t=1

সৈয়দ আশরাফ বলেন, ‘জন্ম থেকেই আওয়ামী লীগের সঙ্গে আত্মত্যাগের মহান ইতিহাস জড়িয়ে আছে। এ দল ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রেই আত্মত্যাগের মহান ইতিহাস রচনা করেছে।’

“আওয়ামী লীগ তাই শুধু যেকোন একটি দল নয়, আওয়ামী লীগ কোন সনাতনী দলও নয়, আওয়ামী লীগ একটি ত্যাগের নাম, আওয়ামী লীগ একটি অনুভূতির নাম যে অনুভূতি ত্যাগের এবং আত্মত্যাগের।”

দলের ঐক্য সমুন্নত রাখতে সৈয়দ আশরাফ বলেন, ‘আমি দুইবার দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। দলে কোনো ভাঙন ধরেনি। আজ আমাদের দল যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। আওয়ামী লীগকে কেউ নিঃশেষ করতে পারনি এবং ভবিষ্যতেও পারবে না।’

দলের সঙ্গে আত্মিক ঘনিষ্ঠতার আবেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমাদের রক্ত খাঁটি, আমাদের রক্ত পরীক্ষিত। নেতা ও কর্মীদের আত্মত্যাগে একটি অনুভূতির জন্ম হয়েছে। দলের সবাই ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের স্তব্ধ করে দিতে পারে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD