শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

আল জাজিরায় সাক্ষাৎকার : মালয়েশিয়ায় এক বাংলাদেশি গ্রেপ্তার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২০

অভিবাসীদের নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশি নাগরিক রায়হান কবিরকে (২৫) গ্রেপ্তার করেছে মালয়েশিয়া সরকার। গ্রেপ্তারের পর তাকে শুক্রবার (২৪ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে খবর প্রকাশ করেছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়া ইনসাইট। এর আগে রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়া।

এ বিষয়ে ১২ জুলাই প্রকাশি এক প্রতিবেদনে ইনসাইট জানায়, পুলিশ মহাপরিদর্শক আব্দুল হামিদ বাবর বলেছেন, বাংলাদেশি নাগরিক রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি আল জাজিরা অভিবাসীদের নিয়ে ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, মহামারি করোনা মোকাবিলায় মালয়েশিয়া সরকারের নেওয়া পদক্ষেপে সেখানের অভিবাসীরা বৈষম্যের শিকার হচ্ছেন। ওই প্রতিবেদনে সাক্ষাৎকার দিয়েছিলেন রায়হান কবির।

এরপর থেকে রায়হান কবিরকে খোঁজা শুরু করে মালয়েশিয়ার পুলিশ। ওই প্রতিবেদন প্রকাশের পর আল জাজিরার বেশ কয়েকজন কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।

পরে রায়হান কবিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মালয়েশিয়া সরকার। তার খোঁজ দিতে জনসাধারণের সহায়তা চেয়ে একটি নোটিশ জারি করে দেশটির অভিবাসন বিভাগ। সেই সঙ্গে তার ওয়ার্ক পারমিটও (ভিসা) বাতিল করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD