শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

‘আমাকে নিয়ে রাজনীতি করবেন না’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯

জার্মান-বাংলা অনলাইন:নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দলের নেতা-কর্মীদের উদ্দেশে মাশরাফি বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। দলে গ্রুপিং করবেন না।

উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা দরকার। আমাকে নিয়ে পলিটিকস করবেন না।’নড়াইল ২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা প্রতিটি ইউনিয়ন থেকে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই। যেকোনোভাবে এগুলো নির্মূল করতে হবে। মাদক ও দুর্নীতিমুক্ত নড়াইল গড়তে হবে।

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মাশরাফি এসব কথা বলেন। গতকাল সোমবার রাত আটটা থেকে নয়টা পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মতবিনিময় সভা হয়।

সভায় মাশরাফি বলেন, ‘আমি কারও সমালোচনা করি না। প্রত্যেককে সমান চোখে দেখি। সবাইকে সম্মান দিই। আপনারা দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন। আমি অনেকেরই সন্তানতুল্য। আমার ভুল হলে সরাসরি বলবেন, শুধরে দেবেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন। সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম ফয়জুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিহানুক রহমান, সাংগঠনিক সম্পাদক শিকদার নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন, জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শিকদার, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ, জেলা পরিষদের সদস্য শেখ সুলতান মাহমুদ, জেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান, এলএসজেএন ইউনিয়ন ইনিস্টিটিউশনের প্রধান শিক্ষক শিকদার মো. আব্দুল জলিল।

মাশরাফি আরো বলেন,এলাকার উন্নয়নের জন্য ইউনিয়নভিত্তিক চাহিদার তালিকা করে আমাকে দেন। তাহলে আগামী তিন বছরের মধ্যে আমি এই এলাকার পরিবর্তন করতে পারব।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD