শিরোনাম :
সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম প্রায় তিন বছর পর গাজায় ফিরল সরাসরি স্কুল, ধ্বংসস্তূপের মধ্যেই শিক্ষার স্বপ্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা

আমলারা পরবর্তী সরকারের অপেক্ষায়, যেকোনো সময় নেমে যেতে পারি: তথ্য উপদেষ্টা

ঢাকা অ‌ফিস, ডেস্ক রি‌পোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমলারা এখন পরবর্তী সরকারের অপেক্ষায় আছেন। আর আমি অপেক্ষায় আছি, কখন নেমে যাব।

যেকোনো সময়ে নেমে যেতে পারি, তাই পদত্যাগের দাবি করে কোনো লাভ নেই।

রোববার (২৮ সেপ্টেম্বর) সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

তথ্য উপদেষ্টা বলেন, মে মাস থেকেই অনেকে আমাদের পদত্যাগের দাবি করছেন। তাই গত দুই মাস ধরে অপেক্ষায় আছি, কখন নেমে যাব। আমি খুব কম সময়ের জন্য দায়িত্ব নিয়েছি। স্বল্প সময়ে যতটুকু করা সম্ভব সেটা করছি।  তবে আমাদের বয়স ও অভিজ্ঞতা কম। জনগণ নিশ্চয়ই এজন্য আমাদের ক্ষমা করবে।

তিনি বলেন, সাংবাদিকতা সুরক্ষা আইন প্রক্রিয়াধীন রয়েছে। এই সময়ের মধ্যে   যেকোনো মূল্যে এই আইন বাস্তবায়ন করা হবে।

মাহফুজ আলম আরও বলেন, অভিজ্ঞতায় দেখেছি, বাংলাদেশে গোষ্ঠী স্বার্থের জন্য সবাই কাজ করে। তারা জাতীয় স্বার্থ দেখে না। সেকারণে আমাদের হতাশা তৈরি হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজিএস প্রেসিডেন্ট জিল্লুর রহমান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD