শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

আবরার হত্যা বিচারের দাবিতে রাবি’র শিক্ষার্থীদের মানববন্ধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।ছবি-সংগ্রহ

জার্মান-বাংলা ডেস্ক:বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
সোমবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঢাকা-রাজশাহী মহসড়কে মানববন্ধন করেন তারা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বুদ্ধিজীবী চত্বরে এক সমাবেশে মিলিত হয়। এদিকে দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে রাজশাহী প্রকৌশন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ‘আমার ভাই হত্যা কেন, প্রশাসন জবাই চাই, ভারতের দালালেরা হুশিঁয়ার সাবধান, দিয়েছি তো রক্ত আরো দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা এই বাংলায় হবে না, শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না ইত্যাদি স্লোগান দিতে থাকে। মানববন্ধনে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের আহবায়ক কে এ এম সাকিব বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকের মতপ্রকাশের স্বাধীনতা আছে। আবরার ফেইসবুকে তার মতটিই দিয়েছিলো। কিন্তু ছাত্রলীগের নেতারা তাকে হত্যার করলো। তাদের কি মানুষ মারার দায়িত্ব দেওয়া হয়েছে প্রশ্ন রাখেন তিনি।

তিনি আরও বলেন, শুধু আবরারকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে জাতির বিবেককে। উপাচার্যের উচিত ছিলো ক্যাম্পাসে এসে তার হত্যার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করা। কিন্তু তিনি তা করেন নি। হল প্রাধ্যক্ষ’র উচিত ছিলো সিসিটিভি নিয়ন্ত্রণ রাখা। কিন্তু কেন সিসিটিভির ফুটেজ গায়েব হয়ে গেল।
মানববন্ধনে পদার্থবিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী গোলাম মোর্শেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী মাসুদ হোসেন, আব্দুল্লাহ শুভ। সেই সাথে আগামীকাল বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তারা। এদিকে দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে রাজশাহী প্রকৌশন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD