শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

আবরার হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও,পুলিশি বাধা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯

জার্মান-বাংলা ডেস্ক:আজ ৯ অক্টোবর ২০১৯ বুধবার আবরার হত্যার বিচার ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস দখলদারিত্ব মুক্ত গণতান্ত্রিক পরিবেশের দাবিতে প্রগতিশীল ছাত্র জোট আহুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়। ছাত্র জোট নেতৃবৃন্দ সকাল ১১:৩০ এর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জমায়েত হয়ে মিছিল বের করে। মিছিলটি রাজু ভাস্কর্য, বুয়েট, শহীদ মিনার, প্রেসক্লাব ঘুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আগানোর সময় পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। সেখানে জোট নেতাকর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এতে অনেক নেতা-কর্মী গুরুতর আহত হয়। ঘেরাও পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির ও প্রগতিশীল ছা্ত্র জোট এর সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়।

সমাবেশে বক্তারা বলেন, বুয়েটের এই পরিস্থিতি একদিনের ফল না। গত এগারো বছরে ছাত্রলীগের যে একচ্ছত্র সন্ত্রাসী আধিপত্য, শিক্ষার্থী নিপীড়ন, হল দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গেস্টরুমে নির্যাতনের ঘটনা গুলোই এই হত্যাকাণ্ডের ভিত্তি তৈরি করেছে। আর এই অপরাজনীতিকে মদত দিয়ে নিজের গদি পাকাপোক্ত করতে চাইছে নজিরবিহীন ভোট ডাকাতির নির্বাচন করে জোর করে ক্ষমতায় আসা আওয়ামীলীগ সরকার। ছাত্রলীগের এই জুলুম ছাত্র সমাজ আজীবন মুখ বুজে সহ্য করবে না। ছাত্রলীগ এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ছাত্র সমাজের কাছে ক্ষমা না চাইলে তাদের দিরুদ্ধে ছাত্র সমাজ ইস্পাতসম প্রতিরোধ গড়ে তুলবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD