শিরোনাম :
বৈশ্বিক বাণিজ্য বিশ্লেষণে শক্তিশালী ভূমিকা নেবে বিএফটিআই: বাণিজ্যমন্ত্রী বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা, জাতীয় সম্মাননা দেবে শিল্পকলা একাডেমি আন্তঃবাহিনী সহযোগিতা জোরদারে মতবিনিময়, বিমান সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু, এক প্ল্যাটফর্মে মিলবে জেলা প্রশাসনের নানা সেবা শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, নিরাপদ ব্যবহার শেখানোর ওপর জোর ববি হাজ্জাজের মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলে অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাচ্ছে ওয়াশিংটন শ্রমখাতে সংস্কারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত, আইএলওর সহযোগিতা চাইল বাংলাদেশ বহুপাক্ষিকতা রক্ষায় জাতিসংঘের গুরুত্ব বিশ্ব এআই নিরাপত্তায় মাইলফলক উদ্যোগের সূচনা স্মার্ট প্রযুক্তিতে দ্রুত হচ্ছে চীন-ইউরোপ রেল বাণিজ্য

আন্তঃবাহিনী সহযোগিতা জোরদারে মতবিনিময়, বিমান সদর দপ্তরে নৌবাহিনী প্রধান

জার্মান- বাংলা ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিদায়ী সফরের অংশ হিসেবে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ নৌবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, সফর উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় বিমান বাহিনী সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সাক্ষাৎকালে দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পেশাদার সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং আন্তঃবাহিনী সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে যৌথ সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

 

ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে সমন্বিতভাবে দায়িত্ব পালন করে আসছে। ভবিষ্যতেও এ সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

 

সূত্র: বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD