একেএম বাবু,রাজশাহী প্রতিনিধি:রাজশাহীর তানোর কামারগাঁ ইউপির চৌবাড়িয়া ব্যালকা পাড়ার শত বছরের আদিবাসী পাড়াকে এক শ্রেনীর কুচক্রী মহল তাদেরকে উচ্ছেদ করার লক্ষে স্থানীয় চেয়ারম্যান সহ আদিবাসীদের জমি জাল দলিল করে দখল করার অভিযোগ উঠেছে।
স্থানীয় মতামত ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মৃত মাইকেল মুরমোর ক্রয় সূত্রের মালশিরা মৌজার ৭৬২ দাগে জেল নম্বর ২৮৪, খতিয়ান নম্বর ৬৪, জমির পরিমান ৩১ শতক যাহা জাল দলিল করার অভিযোগ উঠেছে।
এদিকে মৃত মাইকেল মুরমোর দু ছেলে ভিমন্ত মুরমো ও সেমন্ত মুরমো তারা জার্মান বাংলা২৪ কে বলেন,যাদের বিরুদ্ধে অভিযোগ করেছি তারা হলেন হামিদুর রহমান,আবুল বাঁকি ইয়াকুব, কামারগাঁ ইউপির চেয়ারম্যান মসলেম উদ্দিন তিনি এদেরকে সার্বিক সহযোগিতা করছে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী আদিবাসী।
এদিকে সম্প্রত্তি জাল দলিলের খবর আদিবাসি পাড়ায় ছড়িয়ে পড়লে তাদের মধ্যে ব্যপক উত্তেজনা বিরাজ করছে। তাছাড়া ভিমন্ত মুরমো বলেন,জাল দলিলের নাটের গুরু হিসেবে কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি ভূয়া ওয়ারিয়েশন সার্টিফিকেট দিয়ে বিভিন্ন ভাবে হামিদুর ও ইয়াকুব বাঁকিকে সহযোগিতা করছে।
অপরদিকে আদিবাসীদের নেতা দেবেন বলেন নিজের বাপ দাদার ভোগ দখলি সম্প্রত্তির উপরে এদের কারনে আমরা ঘর বাড়ি বানাতে চাইলে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করা তাদের নিয়মিত কাজ। তিনি আরো বলেন এর আগেও এ ভাবে জমি জাল করে জমি দখল করে নিয়েছে আমরা অসহায় হওয়ায় তাদের বিরুদ্ধে কোন কিছুই করতে পারিনাই? বর্তমানে আদিবাসীদের নিয়মিত ভয় ভিতি দিয়ে যাচ্ছে ইয়াকুব বাকি ও হামিদুর রহমান। দেবেন বলেন, এ বিষয়ের জন্য আমরা আদিবাসীরা অনেক আতংকে রয়েছি? তাই আমরা সকল নাগরিকের কাছে সাহায্য চাইছি।
বঙ্গবন্ধু জাতীয় মানবাধিকার ফাউন্ডেশন বাংলাদেশ, তানোর উপজেলা শাখার সভাপতি, বিকাশ কুমার দাসের কাছে জানতে চাইলে, তিনি বলেন বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে সার্বিক সহযোগিতা চেয়েছেন। তাছাড়া জেলা আওয়ামীলীগের সভাপতি (এমপি) আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, জেলা প্রশাসক ও রাজশাহীর পুলিশ সুপারের কাছে জরুরী ভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের দাবী জানান তিনি।
চেয়ারম্যান মসলেম উদ্দিনের কাছে আদিবাসীদের জাল দলীল বিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, গত সাত আট মাস আগে আদিবাসীদের কাছ থেকে এ জমি ক্রয় হয়েছে বলে এসব কথা জানান।