শিরোনাম :
হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন ডিসেম্বরে শুরু হচ্ছে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’: ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শীর্ষে শরিফুল বিকল্প শিরোনাম ২: মধ্যরাতেই ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ রূপ নিতে পারে ‘অর্ণব’ : সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত ৯ মাসে ১০৯ শিশু যৌন নির্যাতনের শিকার: আইনি দুর্বলতায় থমকে যাচ্ছে মাদ্রাসার বিচারপ্রক্রিয়া চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবারুণ অরুণ প্রভায় জাপানে রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ বিহারের সিওয়ানে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: দুই শিশুসহ নিহত বেড়ে ৫

আদালতের নিষেধাজ্ঞায় চ্যালেঞ্জের মুখে ছাত্রদলের নতুন কমিটি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

জার্মানবাংলা রিপোর্ট : সপ্তাহ না ঘুরতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ফের চ্যালেঞ্জের মুখে পড়েছে। আদালতের নিষেধাজ্ঞায় ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন আদালত। ২৩ সেপ্টেম্বর, সোমবার, ছাত্রদলের নতুন এই কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেন আদালত।

ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমের ওপর ঢাকার জ্যেষ্ঠ সহকারী জজ চতুর্থ আদালতের বিচারক নুসরাত সাহারা বিথী এই অস্থায়ী নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।

জানা যায়, সম্প্রতি বিলুপ্ত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আমান উল্লাহ আমানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এমন আদেশ দেওয়া হয়। একই সঙ্গে নতুন কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানাতে ছাত্রদলের নতুন সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়।

গত ১২ সেপ্টেম্বর আমান উল্লাহ আমানের দায়ের করা মামলায় ছাত্রদলের কাউন্সিলের ওপর অস্থায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন একই আদালত। একই সঙ্গে ষষ্ঠ কাউন্সিল অধিবেশনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানাতেও কারণ দর্শাতে বলা হয়েছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দশ নেতাকে।

কিন্তু কাউন্সিল হওয়ার পর, নতুন কমিটি গঠন করা হয়। আজ ওই মামলায় নতুন করে নতুন কমিটিকে অবৈধ ঘোষণার দাবিতে এবং কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি চেয়ে আবেদন করেন বাদি। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে মামলায় পক্ষভুক্ত করারও আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে মামলায় পক্ষভুক্ত করে তাদের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

মামলার বাদি আমন উল্লাহ আমান অভিযোগ করেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ অনুযায়ী ছাত্র সংগঠন কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে থাকতে পারে না। সে অনুযায়ী ২০১৭ সালের ৩১ অক্টোবর বিএনপি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বলেছিলেন ছাত্রদল তাদের অঙ্গ সংগঠন নয়। বিএনপি পঞ্চম কাউন্সিলে তা পাস করেছিল। চলতি বছরের ৩ জুন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব সংবাদ সম্মেলন করে ছাত্রদলের কমিটি ভেঙে দেন। ৯ জুন মির্জা ফখরুল নিবার্চন চালানোর জন্য তিনটি কমিটি গঠন করেন। ২২ জুন ছাত্রদলের ১২ জনকে বহিষ্কার করেন। যা সম্পন্ন বেআইনি।

এই বেআইন কার্যক্রমের মাধ্যমে কাউন্সিল করার যে ঘোষণা দেওয়া হয়েছিল তা অবৈধ। আবার কাউন্সিল অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে নতুন কমিটি করা হয়েছে। কাজেই নতুন কমিটিও অবৈধ। কাজেই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নতুন কমিটির কার্যক্রম চলতে পারে না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD