শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

আদম ব্যবসায়ী ধর্ষণের শিকার নারী, ধর্ষক শামীম আটক

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে একজন বিদেশ গমন প্রত্যাশী নারীকে যশোর ও ঢাকায় নিয়ে দৈহিক সম্পর্ক করে বিদেশ প্রেরণ করে আদম ব্যবসায়ী শামীম। ভুক্তভোগী ওই নারী এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ভুক্তভোগী ওই নারী কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

আসামি শামীম মন্ডল (৪২) যশোরের মনিরামপুর উপজেলার নূর আলী বিশ্বাসের ছেলে।

যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, ডিবির একটি টিম মামলার তদন্তে নেমে বুধবার (৯ অক্টোবর) ভোর রাতে অভয়নগর উপজেলার গোয়াখোলা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী শামীম মন্ডলকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার দায় স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আদম ব্যবসায়ী শামীম একাধিক ব্যক্তিকে বিদেশ প্রেরণ করে যার মধ্যে অনেক ব্যক্তি কর্ম না পেয়ে ফেরত চলে আসলেও টাকা ফেরত না দিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। আসামী শামীম এর বিরুদ্ধে চুরি মামলাসহ একাধিক মামলা রয়েছে। আসামির নিকট থেকে তিনটি এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD