শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

অভিযানে অবৈধভাবে আটক ৭৪টি বন্যপ্রাণী উদ্ধার

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

২৬ জানুয়ারি ২০২৫ তারিখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্বপ্নপুরী পার্ক ও মিনি চিড়িয়াখানায় বিশেষ অভিযান চালানো হয়। বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও সামাজিক বন বিভাগ, দিনাজপুর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৭৪টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। এসব প্রাণীর মধ্যে রয়েছে হুলক গিবন, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, ক্যাপড ল্যাঙ্গুর, গ্রেটার হর্নবিল, লজ্জাবতী বানর, ভোঁদড়, বিভিন্ন প্রজাতির সাপ ও কচ্ছপ। এদের মধ্যে কিছু প্রাণী আহত অবস্থায় পাওয়া গেছে।

বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক ও অসীম মল্লিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সার্বিক দিক নির্দেশনায় ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্যা পাটওয়ারী। অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার ও অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন। নবাবগঞ্জ থানার আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে সহযোগিতা করে।

অভিযান দলের পক্ষ থেকে জানানো হয়, স্বপ্নপুরী পার্কে দীর্ঘদিন ধরে এসব বন্যপ্রাণী বেআইনিভাবে প্রদর্শন করা হচ্ছিল। উদ্ধার করা প্রাণীদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পার্কের ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে কোনো বৈধ অনুমতি দেখানো সম্ভব হয়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় জনগণকে বন্যপ্রাণী রক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD