শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

অবৈধ পথে পাচার হওয়া ২৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
পাচার হওয়া ২৪ বাংলাদেশি

আরিফুজ্জামান আরিফ।। ভারতে পাচার হওয়া ২৪ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে।

শুক্রবার বেলা ১১ টার সময় ভারতীয় পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। ফেরত আসারা হলো, খুলনা জেলার জাফর চৌধুরীর ছেলে জুয়েল চৌধুরী (২৩), মাজেদুল ইসলামের ছেলে সফিকুল ইসলাম (৩৩), বরকত শেখের ছেলে তরিকুল ইসলাম (২৩), আমিন সরদারের ছেলে লিটন মোহাম্মাদ (২৮), শাহাদতের ছেলে রফিকুল ইসলাম (২৬), আব্দুল ছত্তার খানের ছেলে বাবু খান (২৭), রফিকুল ইসলামের ছেলে রিফাত খান (২২), রেজাউল ইসলামের ছেলে সাগর হোসেন (২৪), আখতার খানের ছেলে রাকিব খান (২৪), রেজাউল শেখের ছেলে হাসান শেখ (২২), জাহাঙ্গীর হাওলাদারের ছেলে রনি হাওলাদার (২৩), যশোর জেলার আমজাদ হোসেনের ছেলে সাজ্জাদ মোল্যা (২৬), আব্দুল হোসেনের ছেলে জামাল মোল্যা (২৪), জহুর আলী সরদারের ছেলে নজরুল ইসলাম (২৩), গফফার গাজির ছেলে ইমাম হোসেন (২২), আবুল হোসেনের ছেলের আল- আমিন (২৩), হাবিবুর রহমানের ছেলে সাদ্দাম বেপারী (২৮), আব্দুল খায়েরের ছেলে আলামিন (২৫), মহাসিন সেখের ছেলে রাজিব শেখ (২০), আবুল খালেকের ছেলে সাব্বির হোসেন (২২), আলমগীর মোলার ছেলে আশরাফ হোসেন (২৫), বাগেরহাট জেলার মহিমুদ এর ছেলে নুর ইসলাম (৪৬), আছাদের ছেলে সিরাজুল ইসলাম (৪৬), সাতক্ষীরা জেলার সবেদ আলীর ছেলে আব্দুল গনি (৩৮)।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, সংসারে অভাব-অনটনের কারণে তিন বছর আগে এ ভালো কাজের আশায় এরা দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত পথে ভারতের অন্ধপ্রদেশে যায়। সেখানে বিভিন্ন কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে ধরা পড়ে আদালতের মাধ্যমে ২- ৩ বছর অন্ধপ্রদেশের ভিজলুর কর্নেটো জেলখানায় থাকে।

পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রী পর্যায়ে চিঠি চালাচালির এক পর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে।
যশোর রাইটস এনজিওর এরিয়া কোয়ার্ডিনেটর তৌফিকুজ্জামান বলেন, ফেরত আসা দের ইমিগ্রেশন ও বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে যশোর তাদের অফিসে নেওয়া হবে। এরপর তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হবে। এবং ফেরত আসারা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায় তবে তাদের আইনি সহয়তা দেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD