শিরোনাম :
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, এক বছরে গলেছে ৫ শতাংশের বেশি হিমবাহের বরফ ট্রাম্প প্রশাসনে আড়াই লাখের বেশি ভিসা বাতিল, এইচ-১বি ফি ফের স্থগিত মদিনায় বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, ওআইসি ও আরব দেশগুলোর নিন্দা কক্সবাজার-পেনাং সরাসরি ফ্লাইট চালু করবে এয়ার এশিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকারসহ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ব্রাসেলসে মতবিনিময় পাচার হওয়া প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগ, সংকুচিত হতে পারে অনুসন্ধানী সাংবাদিকতা আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর মনোনয়ন পেলেন শেরপুরের জয়া বণিক শিক্ষার অধিকার ও মানবাধিকার নিয়ে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে ইউরোপের বাংলাদেশি শিক্ষার্থীদের আলোচনা ফেরদৌসী আহমেদের পদত্যাগ, শূন্য সংরক্ষিত নারী আসন

অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮

জার্মানবাংলা ডেস্ক: বাংলাদেশে ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনী অবাধ, নিরপেক্ষ, স্বাভাবিক ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশে ভোটারদের ভোটদানের সুযোগ দিতে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে কমনওয়েলথ। শনিবার কমনওয়েলথের ওয়েবসাইটে এই বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের ১১তম সাধারণ নির্বাচনের আগের দিন শনিবার এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড এই আহ্বান জানিয়েছেন। জাতীয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশের জনগণের জন্য শুভ কামনা জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্প্রতি বাংলাদেশ সফরে এসে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। বিবৃতিতে গত কয়েক সপ্তাহের নির্বাচনী সহিংসতা এবং রাজনৈতিক দলগুলোর প্রার্থী ও সমর্থকদের হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। হুমকি ও ভয়মুক্ত রাজনৈতিক ভোটবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব আরোপ করেছেন কমনওয়েলথের মহাসচিব। নির্বাচনী প্রক্রিয়ায় সব রাজনৈতিক দল এবং পক্ষকে শান্তিপূর্ণভাবে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

নির্বাচন পর্যবেক্ষণ করতে ইতিমধ্যে জ্যেষ্ঠ দুই সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছেন কমনওয়েলথ মহাসচিব।

বিবৃতিতে প্যাট্রিসিয়া বলেছেন, বাংলাদেশের জনগণকে তাদের জাতীয় গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোতে অবাধ এবং শক্তিশালী অংশগ্রহণের অনুমতি দেয়া উচিত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD